বিধানসভার গেট বন্ধকে ঘিরে রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত
শুভ মুখার্জি: রাজ্যপালের রাজ্য সরকারের মধ্যে সংঘাত থামার কোন লক্ষণই নেই। একের পর এক ইস্যুতে রাজ্যপালের সাথে বিবাদে জড়িয়ে রাজ্যের মমতার সরকার।
এবার বিধানসভায় গিয়ে ভিআইপিদের জন্য বরাদ্দ নম্বর দিন বন্ধ থাকায় বিধানসভায় প্রবেশ করতে না পেরে রাজ্য সরকারের প্রতি নিজের ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার।
তিনি জানান এটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। মার্শাল হাজার জনকে জানিয়ে দেন গেট খোলার কোন অনুমতি নেই। রাজ্যপাল জানতে চান বিধানসভার অধিবেশন না থাকলেও বিধানসভা তো বন্ধ না তাহলে গেট কেন বন্ধ করে রাখা হয়েছে।রাজ্যপালের বক্তব্য স্পিকার আমাকে আমন্ত্রণ জানান মধ্যাহ্নভোজে আমাকে সস্ত্রীক আমন্ত্রণ জানিয়েছেন তারপর এই সিদ্ধান্ত বদল কেন?

No comments: