Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

আজ রাজ্য বিজেপির ২৪টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা



আজ রাজ্য বিজেপি ২৪টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করল। সভাপতি বদল করা হয়েছে  মাত্র ৬টি জেলায়। বাকি জেলাগুলিতে সভাপতি অপরিবর্তত রয়েছেন।দিলীপ ঘোষ বিজেপি-র রাজ্য সভাপতি হওয়ার দু’ সপ্তাহের মধ্যে শুক্রবার দলের ৩৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২০টিরই নতুন সভাপতির নাম ঘোষণা করলেন দলীয় নেতৃত্ব। 




ওই ২০-র তালিকায় রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, কলকাতা উত্তর পশ্চিম, কলকাতা দক্ষিণ, কলকাতা দক্ষিণ শহরতলি, দক্ষিণ ২৪ পরগনা (পূর্ব), দক্ষিণ ২৪ পরগনা (পশ্চিম), হাওড়া গ্রামীণ, হুগলি, মেদিনীপুর পূর্ব, মেদিনীপুর পশ্চিম, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান এবং বীরভূম। রাহুল সিংহ রাজ্য সভাপতি থাকাকালীনই আরও ৭ জেলার সভাপতি বদল হয়েছিল। অর্থাৎ, বিজেপি-র ২৭টি জেলাতেই এখন নতুন মুখ।




 রাজ্য সভাপতি দিলীপবাবু যে হেতু আরএসএস-এর প্রচারক, ফলে তাঁর পছন্দ মেনে বেশির ভাগ জেলারই সভাপতি পদে এসেছেন সঙ্ঘ-ঘনিষ্ঠরা। বীরভূমের নতুন সভাপতি রামকৃষ্ণ রায় প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডলের অনুগামী বলে পরিচিত। রাজ্য কমিটি তৈরি এবং পদাধিকারী বাছাইয়েও দিলীপবাবুর মারফত সঙ্ঘের ইচ্ছাই অগ্রাধিকার পাবে বলে মনে করছে দলের একাংশ।

No comments: