বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস পালন শান্তিনিকেতনে
নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস পালন করা হলো শান্তিনিকেতনে। বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে বোলপুর-শান্তিনিকেতন এলাকায় কুড়িটি স্বেচ্ছেসেবী সংস্হার প্রতিনিধিদের নিয়ে দিনটি পালন করা হয়। উদ্যোক্তা মহিউদ্দীন আহমেদ জানান, যারা সারা বছর ধরে পরিবেশ, শিক্ষা, রক্তদান, চক্ষুদান, বস্ত্র বিতরন সহ সমাজের মানুষের স্বার্থে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন তাদেরকে সম্মাননা জানানো হয় জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের তরফে।
এদিন বীরভূমের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে নিয়ে যৌথ ফোরাম গঠন করা হয়। পরষ্পরের কাজে সহযোগিতার জন্য এই ফোরাম গঠন করা হয়। বিশিষ্টদের মধ্যে উপস্হিত ছিলেন সমাজকর্মী নুরুল হক, কবি প্রতিভা গাঙ্গুলী, ইতিহাস গবেষক সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অনান্যরা।
এদিন জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের তরফে তাদের কাজ নিয়ে একটি নাটিকা প্রদশিত হয়। এদিন সব স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে একটি ফোরাম তৈরী করে জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ।

No comments: