নতুন জুতো পরে ফোসকা পরে, কি করবেন?
জুতা শুধুমাত্র ফ্যাশানের অনুষঙ্গ নয়, পায়ের সুরক্ষা ও ময়লা থেকে পা-কে নিরাপদ রাখতে জুতা ছাড়া কোন বিকল্পই নেই। নতুন জুতা শুধু যে আমরা উৎসবে কিনি এমন নয়। যেকোন দরকারেই জুতা কেনার প্রয়োজন হতে পারে। ধরুন আপনি চাকরীর ইন্টারভিউ দিতে যাচ্ছেন, পুরাতন জুতা রেখে আনকোরা নতুন জুতো জোড়া পড়ে গেলেন। কিন্তু কিচ্ছুক্ষণ পরেই বুঝতে পারলেন ভুল করে ফেলেছেন। পায়ে জ্বালাপোড়া হচ্ছে, নতুন জুতার কারণে আপনার পায়ে ফোস্কা পড়ে গেছে। যদি পায়ে ফোস্কা পড়ে কি করবেন তার কিছু ঘরোয়া উপায়
১)নারিকেল তেল:- নারিকেল তেল জুতা স্যান্ডেল থেকে পায়ে পরা ফোস্কা সারাতে সব থেকে ভালো উপাদান। এক চা চামচ কর্পূর এর সাথে সামান্য নারিকেল তেল মিশিয়ে আপনার পায়ের ফোস্কা পড়া জায়গাতে লাগান। দিনে দুইবার এটি লাগান । আপনি চাইলে জুতা পরার আগেও নারিকেল তেল লাগিয়ে নিতে পারেন এতে পায়ে ফোস্কা পরবে না।
২) নুন:- ঠান্ডা জলে নুন দিয়ে ফোস্কা পড়া জায়গা ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এতে জ্বালাপোড়া কমবে এবং ফোস্কার ফুলে উঠা অনেকাংশে কমে যাবে বেশ সহজেই।
৩)মধু:- মধু হচ্ছে পায়ের ফোস্কা সারিয়ে তুলতে আরেকটি উপকারী প্রাকৃতিক উপাদান। আপনার পায়ের ফোস্কা পরা জায়গাটাতে দিনে তিনবার খাঁটি মধু লাগিয়ে দেখুন, দেখবেন পায়ের ফোস্কা কেমন শুকিয়ে যাচ্ছে।
৪)টুথপেস্টে:- খুব সহজ ঘরোয়া সমাধানের মধ্যে অন্যতম হচ্ছে টুথপেস্টের ব্যবহার। ফোস্কা পড়া স্থানে যতো দ্রুত সম্ভব টুথপেস্ট লাগিয়ে নিন। এতে ফুলে উঠা এবং ফোস্কার ভেতরের জল খুব সহজেই কমে যাবে এবং এতে জ্বালাপোড়াও কমে আসবে অনেক।
৫)ডিম:- ফোস্কা পড়া স্থানে দ্রুত ডিমের সাদা অংশ লাগিয়ে নিলে ফোস্কার সমস্যা থেকে অনেক ভালো রেহাই পাওয়া যায়। অনেক সময় দ্রুত ডিমের ব্যবহারে চামড়ায় ফোস্কাই পড়ে না।
৬)অ্যালোভেরা জেল:- ফোস্কা পড়ার জ্বালা পোড়া থেকে মুক্তি পেতে আপনি অ্যালোভেরা জেল লাগাতে পারেন। সরাসরি অ্যালোভেরা কাণ্ড থেকে জেল নিয়ে আক্রান্ত জায়গাতে লাগান, এবার শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে পর পর ব্যবহার করলে আপনার ফোস্কার জ্বালা পোড়া কমে যাবে।

Labels:
Entertainment

No comments: