ফুলকপির পাকোড়া
১টি ফুলকপি। চালের গুঁড়ো বা বেসন বা কর্নফ্লাওয়ার ৫-৬ টেবিল-চামচ। লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ। হলুদগুঁড়ো ১ চা-চামচ। ধনিয়াগুঁড়ো ১ চা-চামচ। ব্রেড ক্রামব বা বিস্কুটের গুঁড়ো পরিমাণ মতো। লবণ স্বাদমতো। তেল প্রয়োজনমতো।
পদ্ধতি
ফুলকপি হাত দিয়ে টুকরো করে নিন। তারপর জল আর লবণ দিয়ে সেদ্ধ করুন। খুব বেশি সেদ্ধ করবেন না, আধা সেদ্ধ থাকবে।
এখন একটা চালনিতে ফুলকপির টুকরোগুলো ঢেলে জল ঝরতে দিন। একটা পাত্রে সব মসলা আর চালের গুঁড়ো দিয়ে জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। ফুলকপিগুলো চালের মিশ্রণ দিয়ে ভালো করে মেখে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন।
ননস্টিক প্যানে তেল দিয়ে ভালো করে গরম করে ডুবো তেলে ফুলকপি ভাজুন। বাদামি রং হলে তুলে নিন।
Labels:
Entertainment


No comments: