৩০ নভেম্বর কলকাতায় সভা করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
কলকাতা: বাংলাদেশি অনুপ্রবেশকারী বিতাড়ন,নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ প্রয়োগ ও দারিভিট কাণ্ডে নিহত ছাত্রদের হত্যায় দোষীদের গ্রেফতারের দাবিতে ৩০ নভেম্বর কলকাতায় সভায় করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক আশীষ চৌহান, রাষ্ট্রীয় সম্পাদক নরেন্দ্র সাপম, রাজ্য সম্পাদক সপ্তর্ষী সরকার, রাজ্য সহ সম্পাদক পায়েল ধর।
রাজ্য সম্পাদক সপ্তর্ষি সরকার জানান,"শিয়ালদা, হাওড়া থেকে মিছিল এসে ধর্মতলা রানী রাসমণি রোডে আসবে। সেখানেই সভা হবে।"
এবিভির ৭ দফা দাবি নিয়ে পথে নামছে। সংগঠনটি রাজ্যে এনআরসি করার দাবি জানিয়েছে। সেই সাথে দারিভিট কাণ্ডে নিহত পরিবারের হাতে কুড়ি লক্ষ টাকা করে দেবার দাবিও জানানো হয়।


No comments: