পথ দুর্ঘটনায় মৃত্য হল এক সাইকেল আরোহীর
রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্য হল এক সাইকেল আরোহীর। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে থানার সামনে ও পৌরসভার অস্থায়ী বাসস্টেন্ডের পাশে রায়গঞ্জ- বালুঘাট রাজ্য সড়কের উপরে। মৃত ব্যক্তির নাম মাজুদুর রহমান [৪৫] । সে তার মেয়ে সাহানাজ খাতুনকে নিয়ে সাইকেলে করে ব্যাঙ্কে এসেছিল। বাড়ি ফেরার পথেই এই পথ দুর্ঘটনা ঘটে। এদিন দুপুরে বালুঘাট থেকে রায়গঞ্জ গামী একটি তেলের ট্রেকারে সাথে উল্ট দিক থেকে আসা সাইকেল আরোহী নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা লাগার মাটিতে পড়ে যায় সাইকেল আরহী। গুরুত্বর আহত হয় সাইকেল আরোহী মাজুদুর রহমান। তরিঘড়ি আহত অবস্থায় সাইকেল আরোহীকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।এই ঘটনার জেরে বেশ কিছু সময় এলাকায় যানজট হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় লোকেদের অভিযোগ যেভাবে টোটোর দাপাদাপির কারনে এই ঘটনা ঘটেছে এদিন। বাসস্টেন্ড থাকার কারনে টোটো গুলি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে যাত্রী নেওয়ার জন্য।ফলে যানযটের শৃষ্টি হয় তার ফল সরুপ আজ এক ব্যক্তির মৃত্যু হয়।পুলিশ মৃতদেহ উধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে।

Labels:
West Bengal

No comments: