ব্যাক পেইন সমস্যার সমাধান করবেন কি ভাবে?
বর্তমানে পিঠের ব্যাথা (ব্যাক পেইন) খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নারী-পুরুষ উভয়ই এই সমস্যায় ভুগে থাকেন। আধুনিক যুগে প্রযুক্তির উন্নয়নে বেশির ভাগ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করতে হয়। আর এর ফলেই সৃষ্টি হচ্ছে পিঠের ব্যাথা।
সাধারণত একইভাবে এক জায়গায় বসে কাজ করা, কোনো ভারী জিনিস উঠা নামা করা এবং দীর্ঘসময় গাড়ি চালানোর কারণে মূলত পিঠে ব্যাথা হয়। তবে কর্মক্ষেত্রে বা অফিসে পিঠের ব্যাথা থেকে দূরে থাকার কিছু উপায় আছে। উপায়গুলো-
– অফিসের চেয়ারে বসার সময় খেয়াল রাখবেন আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে। গাড়ি চালানোর সময়ও আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন।
– চেয়ার টেবিলের কাছাকাছি রাখুন। এতে সুবিধা হচ্ছে, আপনাকে কম্পিউটারের দিকে ঝুঁকে কাজ করতে হবে না।
– কাজ করার সময় আপনার কম্পিউটার এবং মাউস যেন এক সমতলে থাকে। এতে করে আপনি মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে পারবেন।
– আপনার মাথা এবং ঘাড় কম্পিউটারের সাথে সমতল থাকতে হবে। যাতে আপনাকে চোখ ঘুরিয়ে দেখতে না হয়।
– আপনার হাতের কব্জি এবং বাহু যেন একই সমতলে থাকে এই ব্যাপারে খেয়াল রাখুন।
– কাজের মধ্যে প্রতি ৩০ মিনিট পর একটু ছোট বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। পারলে করিডোর থেকে একটু হেঁটে আসুন এবং চোখে-মুখে জলের ঝাপটা দিন। এতে করে আপনার পিঠ কিছুটা সময়ের জন্য আরাম পাবে।
– চেয়ারে পায়ের ওপর পা তুলে বসা থেকে বিরত থাকুন।
– আপনার পায়ের হাঁটু ৯০ ডিগ্রীতে রাখুন। আপনার গোড়লি এবং হাঁটু যখন এক দিকে থাকে তখন আপনার মেরুদণ্ড আরাম পায়।
– ভারি কোন কিছু উঠাতে গেলে আগে হাঁটু ভাজ করে নিন। তাহলে ভারি বস্তুটির চাপ আপনার মেরুদণ্ড ও পেশিতে প্রভাব ফেলবে না।
– আপনার বসার চেয়ারটা যেন মেরুদণ্ড সমর্থন করে। এতে করে আপনার মেরুদণ্ড সোজা থাকবে।

Labels:
Entertainment

No comments: