জলদস্যুর আক্রমণ প্রতিহত করল মৎসজীবিরা,ধৃত চার জলদস্যু
সুন্দরবনের ডাঁসা নদী থেকে চারজন জলদস্যুকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ।
সুন্দরবনে ফের জলদস্যুর আক্রমণের শিকার মৎসজীবিরা।
বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি থানার ডাঁসা নদীতে মাছ ধরতে গিয়ে ভোররাতে জলদস্যুদের কবলে পড়ে বেশ কিছু মৎসজীবি। জলদস্যুর আক্রমণ প্রায় শোনা যায়। ছিনতাই,লুঠপাট, মারধর এমনকি অপহরণের খবর শোনা যায়। কিন্তু এ যেন রূপকথার গল্প। সন্দেশখালির খুলনা দ্বীপের কাছে ডাঁসা নদীতে বেশকয়েকজন মৎসজীবিরা মাছ ধরছিল। শনিবার ভোররাতে একদল জলদস্যু সশস্ত্র অবস্থায় মৎসজীবিদের উপর হামলা করে। প্রথমে ধস্তাধস্তি ও পরে মৎসজীবিদের চিৎকারে জড়ো হয়ে যায় সুন্দরবনের মানুষ। পাড়ে আসতেই হাতে নাতে পকড়াও করে মৎসজীবি ও সুন্দরবনের মানুষ। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজন জলদস্যুকে গ্রেফতার করে। ইতিমধ্যে জলদস্যুর আক্রমণ রুখতে ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী যথা বি এস এফ এবং বি বি জির মধ্যে বেশকয়েকবার বৈঠক হওয়ার পরেও নদী গুলিতে নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে প্রশাসনের চোখ এড়িয়ে জলদস্যুরা আক্রমণ করছে সে প্রশ্নের মুখে সীমান্ত রক্ষী বাহিনী। তাহলে কি সুন্দরবনের মৎসজীবিদের নিরাপত্তা নিয়ে এখনো প্রশ্নের মুখে? ধৃতদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
Labels:
West Bengal


No comments: