Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ঝাড়খণ্ডের সিধু-কানু মেলায় নিষিদ্ধ করা হয়েছে চুম্বন প্রতিযোগিতা

ঝারখন্ডঃ ঝাড়খণ্ডের পাকুর জেলা প্রশাসন এই বছর সিধু-কানু মেলায় চুম্বন প্রতিযোগিতা নিষিদ্ধ করেছে।পাকুর জেলার উপ-বিভাগীয় কর্মকর্তা (এসডিও) জিতেন্দ্র কুমার দেও সাংবাদিকদের বলেন, “শনিবার শুরু হওয়া সিধু-কানু মেলায় এই বছরে কোন চুম্বন প্রতিযোগিতা থাকবে না কারণ এটি নিষিদ্ধ করা হয়েছে এবং এরপর কোনও প্রকাশ্য প্রতিযোগিতায় এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হবে না”।
পাকুর জেলার লিটটিপাড়া ব্লকের আয়োজনে এই প্রতিযোগিতাটি গত বছর বিতর্ক সৃষ্টি করেছিল, ১৮টি উপজাতীয় দম্পতির ফটো ও ভিডিও প্রকাশ্যে তাদের একে অপরের ঠোটে চুম্বন করার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল।
লিটটিপাড়া বিধানসভার ঝাড়খন্ড মুক্তি মোর্চার(জেএমএম)বিধায়ক সাইমন মারান্ডি মেলার প্রধান অতিথি হিসেমে উপস্থিত থেকে মন্তব্য করেন যে, “এটা একটি প্রেমের প্রকাশ”। অপরদিকে বিজেপি এই চুম্বন প্রতিযোগিতার সমালোচনা করে বলেছিল যে এটি উপজাতীয় সংস্কৃতির কোনও অংশ নয়।

No comments: