Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

শীতের পিঠে-পুলি

শীত মানেই খাওয়া দাওয়ায় নতুনন্ত্ব। মজার মজার খাবার এই শীত ছাড়া যেন জমেইনা। শীতকাল বলতেই পিঠার কথা আপনা আপনিই চোখে ভেসে ওঠে।

উপকরণ :
 চালের গুঁড়ো আধা কেজি,
 ময়দা ৩ টেবিল চামচ,
 জল পরিমাণমতো,
 নুন স্বাদমতো,
 নারিকেল কোড়ানো দেড় কাপ,
 পাটালি গুঁড় দেড় কাপ,
 সাদা তিল ভেজে গুঁড়া করা আধা কাপ,
 তেল/ঘি ২ টেবিল চামচ।


প্রণালি :
 নারিকেল, গুড় ও তিল একসাথে জ্বাল দিয়ে পুর তৈরি করে নিন। পুর ঠাণ্ডা হতে দিন।
 এবার ওভেনে একটা পাত্রে পরিমাণমতো জল দিন। নুন দিন। ফুটে উঠলে ২ টেবিল চামচ ঘি দিয়ে চালের গুঁড়া ও ময়দা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন অল্প আঁচে। সিদ্ধ হলে নামিয়ে ভালো করে মেখে নিন।
 এবার কাই থেকে লুচির মতো বেলে ভিতরে পুর দিয়ে  ভালো করে চেপে মুড়ে দিন।
 এবার হাড়িতে জল দিয়ে ফুটে উঠলে বাঁশের চালনি বসিয়ে ভাপ দিয়ে নিন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

No comments: