Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

এবার পার্বণে বানিয়ে ফেলুন তিলের পুলি

উপকরণ :
 চালের গুঁড়ো ২ কাপ,
 ঘি ২ টেবিল চামচ,
 লবণ পরিমাণমতো,
 নারকেল কোরানো ২ কাপ,
 সাদা তিল আধাকাপ,
 গুড় দেড় কাপ,
 জল সোয়া এক কাপ।


 প্রণালি :
 ওভেনে একটি পাত্রে লবণ, জল ও ঘি একসঙ্গে  দিতে হবে। ফুটে উঠলে চালের গুঁড়ো দিয়ে কাই বানাতে হবে। তিল শুকনা খোলায় টেলে নিতে হবে। গুড় ও নারকোল ওভেনে দিয়ে জ্বাল দিতে হবে। চটচটে হলে তিল দিয়ে নামাতে হবে। খামির ১৬ ভাগ বা ইচ্ছামতো ভাগ করে প্রতি ভাগে বাটির মতো অর্ধচন্দ্রাকার বা ইচ্ছামতো আকার দিয়ে মুখ বন্ধ করে পুলি করতে হবে। ভাপে সেদ্ধ করে নিতে হবে।

No comments: