Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মারুতি ও বাসের সংঘর্ষে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ মারুতি ও বাসের সংঘর্ষে মৃত্যু হল দুই যুবক যুবতীর।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কে নদীয়ার রানাঘাট থানার হবিবপুর কলাবাগানে।মৃত দুইজনের নাম সজল আচার্য্য(26)ও  রমা অধিকারী (21)।সূত্রের খবর,নদীয়ার তাহেরপুর থানা এলাকার বাসিন্দা সজল আচার্য্য ও কালিনারায়ানপুর এলাকার বাসিন্দা রমা অধিকারী শুক্রবার রাতে একটি মারুতি অল্টো  গাড়ী করে শান্তিপুর এর দিক  থেকে রানাঘাটের দিকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে ধাক্কা মারে।ঘটনায় বাসের নীচে ঢুকে যায় মারুতি গাড়ীটি।পরে স্থানীয় মানুষজন মারুতির ভিতর থেকে তাদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সজল কে  মৃত বলে ঘোষণা করে।পরে হাসপাতালে মৃত্যু হয় রমা অধিকারীর।ঘটনায় পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ী দুটিকে বাজেয়াপ্ত করেছে।মৃত সজলের ও রমার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

No comments: