সিনেমা হলে ছবি নয়, রাত নামলেই হয় অন্য কিছু...
আলিপুরদুয়ার শহরের পুরাতন ঐতিহ্যবাহী এলাকা বাবুপাড়া ৷ এখানেই ব্রিটিশ আমলে সাহেবদের জন্য তৈরী হয়েছিল ম্যাকউইলিয়াম ইনষ্টিটিউট ৷ পরবর্তী যা মায়া টকিজ নামেই পরিচিত ৷ জেলা প্রশাসনের হাতে থাকা এই পেক্ষাগৃহটি সংস্কারের জন্য ২০১৬ সালে বন্ধ করে দেওয়া হয় ৷ এর পর থেকে পরেই রয়েছে ভুতবাড়ীর মত ৷ এখন সেই প্রেক্ষাগৃহটি সম্পূর্ন সমাজ বিরোধীদের হাতে ৷ চুরি হয়ে গিয়েছে পেক্ষাগৃহের ফ্যান, লাইট, সাউন্ডবক্স, ছিড়ে ফেলা হয়েছে সিনেমার পর্দা ৷ রাত নামলেই টিনেজারদের ভীড় জমে হলের পেছনে ৷ চলে মদ খাওয়া , গাজা , ডেনড্রাইট সহ সব রকম নেশা করার কাজ ৷ এতেই শেষ নয় মহিলাদের নিয়েও চলে ফুর্তি করা ৷ যার নজির ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে এই হল ঘরের ভিতরে ।
প্রশাসনের এই উদাসিনতায় ক্ষুব্ধ স্হানীয় মানুষ ৷ তাদের দাবি অবিলম্বে ভেঙ্গে ফেলা হোক হলটিকে । যদিও জেলা প্রশাসনের কোন কর্তাই এবিষয়ে মুখ খুলতে রাজি হয় নি ৷
প্রশাসনের এই উদাসিনতায় ক্ষুব্ধ স্হানীয় মানুষ ৷ তাদের দাবি অবিলম্বে ভেঙ্গে ফেলা হোক হলটিকে । যদিও জেলা প্রশাসনের কোন কর্তাই এবিষয়ে মুখ খুলতে রাজি হয় নি ৷

No comments: