অনুষ্ঠানের নয়শত আবেদন বিষ্ণুপুর মেলায়
বাঁকুড়াঃ জেলাবাসীর জানই ছিল বেশ ঐতিহ্যপূর্ণ বিষ্ণুপুর মেলা।কিন্তু রাজ্যজুড়ে নয়শত শিল্পীর অনুষ্ঠান করতে চাওয়ার আবেদনে চক্ষু চড়কগাছ জেলাবাসীর। আবেদনকারি শিল্পীদের মধ্য আগামী রবিবার থেকে ১৫ ই ডিসেম্বর শনিবার পর্যন্ত অডিশনের মাধ্যমে বাছাই করা হবে। এবার বাঁকুড়ার বিষ্ণুপুর মেলা ৩১ তম মেলা শুরু হবে ২৩ শে ডিসেম্বর থেকে। এবার মেলা হচ্ছে জোড়া মন্দির ও নন্দলাল মন্দিরের সামনে। ঐতিহ্যপূর্ণ এই মেলার এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের গুনগত মান বৃদ্ধি করার লক্ষ নিয়েই এই অডিশন শুরু হচ্ছে। বিষ্ণুপুর মহকুমা শাসক মানস মন্ডল জানান প্রত্যেকবারই শিল্পিদের বাছাই নিয়ে নানা রকমের বিতর্ক উঠে আসত। তাই এবার অডিশনের মাধ্যমে বাছাই হচ্ছে। জেলা ও রাজ্যের ৯০০ শিল্পী আবেদন করেছেন। তবে এবার বিষ্ণুপুর ঘরানার খ্যাতনামা শিল্পীরা থাকছেন না। দুটো পর্বে অডিশন নেওয়া হবে। প্রথমদিন পোড়া মাটির হাট প্রাঙ্গনে ভাদু,টুসু,মনসামঙ্গলের গান ও নৃত্যের অডিশন ১৫ ই ডিসেম্বর ঐ স্থানেই ঝুমুর পুতুলনাচ, বাউল,যোগব্যাম ও ম্যাজিক শো এর অডিশন হবে।
Labels:
West Bengal


No comments: