Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক বৈঠক কোচবিহারে

কোচবিহার: কোচবিহারে অক্টোবর মাসে এসে মাননীয়া  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে সমস্ত প্রকল্পের  শিলান্যাস  করেছেন এবং ঘোষণা করেছেন, সে সমস্ত প্রকল্পগুলি যাতে সময় মতো শেষ হয় তার জন্যই আজ প্রশাসনিক বৈঠক হলো ল্যান্সডাউন হলে। মাননীয়া   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে দুদিনের জেলা সফরে আসেন 29 অক্টোবর ও 30 শে অক্টোবর। সেই সময় তিনি একটি প্রশাসনিক বৈঠক করেন ।সেই বৈঠক থেকেই জেলা প্রশাসনকে নির্দেশ দেন দ্রুত উন্নয়নের কাজ শেষ করতে হবে। সেই কথাই মাথায় রেখে জেলা প্রশাসন আজ ল্যান্সডাউন হলে প্রশাসনিক বৈঠক করে | সেখানে আলোচনা হয় রাস্তা থেকে শুরু করে জল ও বিভিন্ন প্রকল্পের উন্নয়নের ব্যাপারে । আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ ভট্টাচার্য সহ প্রশাসনিক আধিকারিকেরা।

No comments: