Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেফতার

ধৃত সঞ্জীত দাস (26),বাবা সমীর দাস, বাড়ি - কামারথুবা নন্দ বাসি স্কুল সংলগ্ন এলাকায় l গতকাল সকালে অখিল অধিকারী বাড়ি গোহালভাটি সকালে বাড়ি থেকে বেরিয়ে টোটো গাড়ি নিয়ে প্যাসেঞ্জার নিয়ে হাবরা এসে বাজারে গাড়ি রেখে ছেলে কে স্কুলে দেবার জন্য হাবরা স্টেশনে আসে l ছেলে কে ছেড়ে ফিরে দেখেন তার টোটো গাড়িটি নেই তারপর অখিল বাবু হাবরা থানায় টোটো চুরির লিখিত অভিযোগ দায়ের করেন l পাশাপাশি হাবরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে গৌরবঙ্গ রোড দক্ষিণ হাবরা এলাকা থেকে এক দুষ্কৃতী কে অস্ত্র সহ গ্রেফতার করে l তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার বন্দুক ও এক রাউন্ড গুলি l তাকে পুলিশ জিজ্ঞাসা বাদে সে জানায় সঞ্জীত একটা টোটো গাড়ি চুরি করেছে l এবং সে সেটা উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগর থানার অন্তর্গত গুমা চৌমাথার কাছে একটি পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রেখেছে l হাবরা থানার পুলিশ চুরি যাওয়া টোটো গাড়ি উদ্ধার করে মালিক অখিল অধিকারীর হতে তুলে দেয় l আর সঞ্জীতের বিরুদ্ধে হাবরা থানার পুলিশ মামলা রুজু করে কাল বারাসত আদালতে হাজির করবে l চুরি যাওয়া টোটো গাড়ি ফিরে পেয়ে ও পুলিশের এইরূপ কাজে খুশি খেটে খাওয়া দিনমজুর টোটো চালক অখিল অধিকারী l

No comments: