Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

কাউন্সিলর পদে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা দেবেন ফিরহাদ

কলকাতা : কাউন্সিলর পদে লড়াইয়ের জন্য আজ শুক্রবার মনোনয়নপত্র জমা দেবেন মেয়র ফিরহাদ হাকিম।পুরসভার মেয়র নির্বাচন প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছিল। অপেক্ষা ছিল শুধুমাত্র মেয়র ফিরহাদ হাকিমের কাউন্সিলার পদে নিযুক্ত হওয়া। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াই শুরু করে দিয়েছে দল।

৮২ নং ওয়ার্ড থেকে লড়ে তিনি যে পুরসভায় আসবেন তা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ঘোষণা হয় নির্বাচনের দিনও । নির্বাচন হবে ৬ জানুয়ারী।

গত শনিবারই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পদ থেকে ইস্তফা দেন প্রণব বিশ্বাস। শারীরিক অবস্থা ভালো না থাকার জন্য তিনি তাঁর কাউন্সিলার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান। ফিরহাদ হাকিম এর আগেও এই ওয়ার্ডেরই কাউন্সিলার ছিলেন। ২০১৫ সালের পুর নির্বাচনে তিনি কাউন্সিলর পদের লড়াই থেকে সরে দাঁড়ান। তখন এই ওয়ার্ডটির দায়িত্ব নেন প্রণববাবু।

No comments: