Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সেচের জলে উদ্যোগী রাজ্য

কৃষি কাজের জন্য প্রত্যন্ত গ্রামগঞ্জের ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা যাতে সারা বছর সেচের জল পান, সেজন্য উদ্যোগী হল রাজ্য সরকার ।  পশ্চিমবঙ্গের কনিষ্ঠ জেলা আলিপুরদুয়ারের উওর প্রান্তে একেবারে ভারত-ভুটান সীমান্ত ঘেঁষা কুমারগ্রাম ব্লকে অনাবাদি পতিত জমিকে আবাদি জমিতে পরিণত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । ধাপে ধাপে কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত চাষযোগ্য জমিকে সেচের আওতায় আনার জন্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সোলার স্প্রিংলার প্রোজেক্ট গড়ে তোলার কাজ শুরু করবে রাজ্য সরকার । কুমারগ্রামের পাগলারহাট মৌজায় কুলকুলি নদীর জল সেচের কাজে লাগাতে মোট ছয় জায়গায় এই প্রোজেক্ট গড়ে তোলা হবে । প্রথম পর্যায়ে তিন জায়গায় এই প্রকল্প রূপায়ন করা হবে । একেকটি প্রোজেক্টের মধ্য দিয়ে ৫০ বিঘা জমিকে সেচের আওতায় আনা হবে । পরর্বতীতে পাগলারহাটের আরও তিনটি জায়গায় এই প্রকল্প গড়ে তোলা হবে । প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে উপকৃত হবেন এলাকার বহু কৃষক । 

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এরজন্য টাকা বরাদ্দ করেছে ।  প্রকল্প রূপায়নের দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এগ্রিম্যাক ।  আলিপুরদুয়ার জেলার এগ্রিমেকানিক্যাল দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহম্মদ সেলিম জানান, এটা আলিপুরদুয়ার জেলায় একটি পাইলট প্রোজেক্ট । এরফলে সারাবছর নানা ধরণের শাকসবজি চাষ করে এলাকার কৃষকরা ভীষণভাবে উপকৃত হবেন ।  জলপাইগুড়ি জেলায়  এই প্রোজেক্ট তৈরী করে কৃষকদের কাছ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি ।

No comments: