Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

আজব এক ধর্মঘট যেন এ বঙ্গে !

এ যেন এক আলাদা চিত্রের ধর্মঘট। বাজার বসেছে কিন্তু খদ্দের নেই, দোকান রয়েছে খোলা কিন্তু সকাল থেকে ফাঁকা বসে দোকানী, গাড়ি চলছে রাস্তায় অথচ গাড়িতে প্যাসেঞ্জারের দেখা নেই। অকাল বর্ষণের জেরে অনির্দিষ্ট কালের জন্য এই অঘোষিত ধর্মঘটের ডাক দিয়েছে যেন সাধারণ মানুষ। একে পৌষের শীত, তার ওপর দুদিন ব্যাপী অবিরাম বৃষ্টি, সাথে দমকা হাওয়ার জেরে এককথায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই অকাল বৃষ্টি বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। উপকূলবর্তী এলাকা সহ বিভিন্ন জেলার পাশাপাশি সোমবার দুপুর থেকে শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে অবিরাম বৃষ্টি। সাথে উত্তর- পশ্চিম দিক থেকে বইছে ঘন্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সকালের তুলনায় কুয়াশার ঘনত্ব বাড়বে সন্ধ্যায়। ফলে শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। সারাদিন কোথাও ঝিরঝিরে কোথাও ভারি  বৃষ্টির সাথে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তবে দমকা হাওয়ার কারণে দিনের শেষে কিছুটা হলেও মেঘমুক্ত হবে আকাশ বলে অনুমান জেলা আবহাওয়া দপ্তরের।

No comments: