Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সরকারি সাহায্যে তৈরি পাঁচিল, খুশি সকলে

আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসের চারদিকে সীমানা প্রাচীর না থাকায় দীর্ঘদিন ধরেই প্রচন্ড সমস্যা হচ্ছিল । বিঘ্নিত হচ্ছিল অফিসের নিরাপত্তা ।   সম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণের জন্য ফর্টিনথ এফসি ফান্ড থেকে দুই কিস্তিতে প্রায় ৬ লক্ষ ২৮ হাজার টাকা বরাদ্দ করে রাজ্য সরকার । ওই টাকায় গ্রাম পঞ্চায়েত অফিসের চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করে নীলসাদা রং করে দেওয়ায় জায়গাটি সুন্দর হয়ে উঠেছে । নিরাপত্তাও বজায় থাকছে ।  কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তিমির দাস জানান, সীমানা প্রাচীর নির্মানের কাজ শেষ । এখন সুধু গেটের কাজ বাকি আছে তা দ্রুত শেষ হবে । প্রধান জানান এতদিন সীমানা প্রাচীর না থাকায় খুবই সমস‍্যা হত । সম্প্রতি রাজ‍্য সরকারের পক্ষ থেকে সীমানা প্রাচীর জন‍্য অর্থ বরাদ্দ হয়েছে এবং সীমানা প্রাচীর তৈরি হয়েছে ।

No comments: