তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গুলি !
গ্রাম পঞ্চায়েতের তৃনমূল মেম্বারকে ফোন করে বাড়ি থেকে ডেকে গুলি করল দুষ্কৃতিরা। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদে নওদা থানা এলাকার ঘটনা। ঘটনায় গুরুতর আহত ওই তৃনমূল মেম্বার বর্তমানে চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন রাতে বাড়ির সামনে এসে ফোন করে তাকে বাড়ির বাইরে ডাকে জনাকয়েক দুষ্কৃতি। বাড়ি থেকে বেড়োতেই তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা। গুরুতর আহত অবস্থায় সনাতন মন্ডল নামে ওই মেম্বারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই তৃনমূল মেম্বারকে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন করার চেষ্টা করা হয় বলে দাবি পরিবারের লোকজনদের। ঘটনার তদন্তে নেমেছে নওদা থানার পুলিশ।


No comments: