Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

৭ ডিসেম্বর, ইটাহারঃ অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। শুক্রবার দুপুর নাগাদ ইটাহার থানার কাপাশিয়া অঞ্চলের চন্দ্রপুর নয়া পাড়া এলাকায় দুপুর নাগাদ মহানন্দা নদীতে ভেসে থাকতে দেখা যায় এক মাঝ বয়সী ব্যাক্তির দেহ। জানা যায় এলাকার বাসিন্দারা নদীর ধারে কাজে গেলে ঘটনাটি চখে পরে। ঘটনায় তিব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর দেওয়া হয় ইটাহার থানায়। ইটাহার থানার পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে ইটাহার থানায় নিয়ে আসে। তার পর দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে। মৃত ব্যাক্তির নাম ঠিকানা জানা যায় নি পুলিশ সূত্রে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। এলাকা বাসিন্দা সূত্রে জানা যায় গত তিন দিন আগে এক ব্যাক্তি নাকি নদীতে স্নান করতে নামে। কিন্তু পরে তাঁর খোঁজ পাওয়া যায় নি। কিন্তু ওই ব্যাক্তিই এই ব্যাক্তি কিনা তা এখনো পরিস্কার নয়।

No comments: