উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শুরু মাটি কৃষি মৎস্য মেলা
রাজ্যের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় তিনদিন ব্যাপী শুরু হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লক মাটি, কৃষি, মৎস্য, উদ্যানপালন মেলা। কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইলের কিষানমান্ডিতে মাটি কৃষি মৎস্য মেলার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার । উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপকৃষি অধিকর্তা প্রশাসন উত্তর দিনাজাপুর মির ফারাদ ফারাদ হোসেন, সহ-কৃষি অধিকর্তা প্রশাসন রায়গঞ্জ মহকুমা অনুপম তরফদার, কালিয়াগঞ্জের বিডিও প্রসূন কুমার ধারা , জেলারিষদের সদস্য দধীমোহন দেবসর্মা, কালিয়াগঞ্জ কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষ, প্রানী সম্পদ বিকাশ আধিকারিক চন্দন কুমার দত্ত, ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক বিদ্যুৎ কুমার মাঝি সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কালিয়াগঞ্জ ব্লক মাটি কৃষি মৎস্য মেলার শুভ উদ্বোধন করেন অতিথিগন।
মাটি কৃষি উদ্যানপালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপনন, সমবায় ও প্রানী সম্পদ মেলার মাধ্যমে সাধারন মানুষের মধ্যে কৃষকদের উৎপাদিত ফসলের পরিচয় ঘটানোর পাশাপাশি বিঙ্গান প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজের উন্নতি ঘটাতে সরকারি সহযোগিতার হাত বাড়ানো উদ্যোগ গ্রহন করা হয়েছে কৃষি দপ্তরের উদ্যোগে। মেলায় কৃষকদের উৎপাদিত শস্য, সবজি প্রদর্শনের পাশাপাশি বেশ কয়েকটি স্টল সাজানো হয়েছে। আজ থেকে শুরু হওয়া কালিয়াগঞ্জ ব্লক কৃষি মেলা চলবে আগামী ২০ শে ডিসেম্বর পর্যন্ত।

Labels:
West Bengal

No comments: