Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

দত্তক গ্রামে নতুন উন্নয়ন !

নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার নদিয়ার কালীগঞ্জ পঞ্চায়েতের অন্তগত  চাঁপাই গ্রামের সাঁওতাল পাড়াকে দত্তক নিয়ে ছিলেন গতবছরেই ব্লক প্রশাসন। অনুন্নয়নের ছাপ সড়িয়ে রেখে  উন্নয়ন মূলক কাজশুরু করেছিলেন ব্লক প্রশাসন।উদ্যোগতাদের পক্ষ থেকে শুক্রবার সারাদিন ব্যাপি এক অনুষ্ঠানে  সমাজের নানা সুজোগ  সুবিধা তুলেদেন মানুষের হাতে। এদিন  কালীগঞ্জ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের সাহায্যে এই সামাজিক কর্মজজ্ঞ শুরু করেন তারা।  সূত্রের খবর , শিক্ষা ছাড়া আর্থিক  দিক থেকে পিছিয়ে পড়া এই গ্রাম। নজরে আসে কালীগঞ্জের বিডিও নাজির হোসেনের। তিনি সবরকম  নিয়ম মেনে এই গ্রামটি দত্তক নেন তিনি। এই গ্রামের  সাঁওতাল পাড়ার মোট ২৫ টি বাসিন্দা বর্তমান। এলাকার  অধিকাংশ মানুষ লেখাপড়া জানেননা,দিন আনাদিন খাওয়া থেকে দিনমজুর  দিন গুজরান করে  কাটান। বিডিও  ওই এলাকার সাধারন মানুষকে আশ্বাস  দিয়েছিলেন  তাদের সবরকম সুজোগ সুবিধার  ব্যাবস্থা করে দেবেন। সেই  কথা মাথায় রেখে বিডিও নিজের কথা রেখে প্রথম তপশিলী জাতি উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে ১৩৮০ মিটার পিচের রাস্তার উদ্বোধন করেন। এছাড়াও গ্রামের ভিতরের ৮৫০ মিটার ইঁট পাকা  রাস্তা করেন। গ্রামের ১০ টি পরিবারকে গীতাঞ্জলী প্রকল্পে ঘরের ব্যাবস্থা করেন।সকলে এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন।

No comments: