Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পূজা উপলক্ষে বিরাট মেলা

১০ ডিসেম্বর, ইটাহারঃ ইটাহার মহা শ্মশানকালী পূজা উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয়েছে ইটাহারে। এদিন পাইকপাড়া এলাকায় ৪ দিনের মেলার ৩ দিনে মানুষের সমাগম চোখে পরার মত ছিল। এদিন মেলা প্রাঙ্গনে বাউল গান সহ নানান অনুষ্ঠানের  আয়োজন করা হয় সাধারন মানুষকে উৎসাহ দিতে। এছাড়া শ্মশান প্রাঙ্গনে নানান আবহমান মূর্তি বসানো হয়েছে। প্রতিবছর পাইকপাড়া পূজা কমিটির পক্ষ থেকে পাইকপারা প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলা সহ বাউল গানের  আয়োজন করা হয় চার দিনের বাউল উৎসবে জেলা সহ অন্যন্য জেলা সহ বেতার বাউল শিল্পী অংশ গ্রহন করে । মেলা প্রাঙ্গনে বসেছে নানান মনিহারী দোকান, মুখোরচক খাবারের দোকান, নাগরদোলা সহ নানান সামগ্রীর দোকন বসে মেলা প্রাঙ্গনে। এই মেলাকে ঘিরে সাধারন মানুষেত ঢল ছিল চোখে পরার মত।

No comments: