Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অচৈতন্য অবস্থায় উদ্ধার এক মহিলা

রাতের অন্ধকারে রাস্তার পাশ থেকে অচৈতন্য অবস্থায় এক মহিলাকে উদ্ধার করল স্থানীয় মানুষজন। স্থানীয়দের বক্তব্য- অন্ধকারে মদ্যপ অবস্থায় এক যুবকের সাথে বাইকে করে আসে ওই মহিলা। এরপর রাত গভীর হলে মদ্যপ অবস্থায় বিবাহিতা ওই মহিলাকে ফেলে পালিয়ে যায় যুবক। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদে বহরমপুরের লিঙ্করোড সংলগ্ন এলাকার ঘটনা। এদিন রাতে রাস্তার পাশে মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ। মহিলার কাছ থেকে উদ্ধার হওয়া প্যান কার্ডের সূত্র ধরে তার নাম-পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments: