Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সহজেই লাবণ্য ফেরায় মধু!







রূপের লাবণ্য ধরে রাখতে নানা উপায় অবলম্বন করি। সুস্থ ও সুন্দর জীবনযাপনের পাশাপাশি প্রাকৃতিক কিছু উপায়ে রূপের লাবণ্য ধরে রাখা যায়।
একটি সহজ উপাদান মধু। এই খাদ্য উপাদানটি কীভাবে ত্বকের সৌন্দর্য বাড়ায়, চলুন সেটি জেনে নেয়া যাক-
গোলাপ জল ও মধু
একটি সহজ ফেসপ্যাক। এক টেবিল চামচ মধু ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট ধুয়ে ফেলুন। এভাবে তা নিয়মিত ব্যবহার করুন। দেখবেন ত্বকের উজ্জ্বল্য ফিরে আসছে। নিয়মিত গোলাপ জল ও মধুর প্যাক ব্যবহারে ত্বকের শুষ্কতা দূর হবে এবং মৃত ত্বক সরে যায়।
দই ও মধু
২ টেবিল চামচ মধু ও ৪ টেবিল চামচ দই ভালো করে মেশান। এই পেস্ট মুখ ও ঘাড়ে লাগান। ১৫ মিনিট পর্যন্ত রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি করলে তারুণ্য ফিরে আসবে।
কলা ও মধু
দুই টেবিল চামচ মধু ও একটি কলা মধুর সঙ্গে মেশান। তারপর তা মুখে ব্যবহার করুন। ১৫ মিনিট পর্যন্ত শুকাতে সময় দিন। তার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন যদি আপনি এটি ব্যবহার করলে আর কোনো ময়েশ্চারাইজারের প্রয়োজন নেই।



from Breaking Kolkata http://bit.ly/2GjUzak

No comments: