এ বছর হাসবেন না মাধুরী!
হাসি আর নাচই মাধুরীর সবচেয়ে বড় সম্পদ। ভক্তরাও তার এ দুই সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসেন। কিন্তু মাধুরী জানিয়েছেন, এ বছর আর তিনি হাসবেন না। এবার তবে কী হবে তার ভক্তদের!
মাধুরী বলেছেন, ‘দাদ ইশকিয়া’ ও ‘গুলাব গ্যাং’ ছবির কাজ নিয়ে আমি খুবই উত্তেজিত। যদিও আমি নাচতে ভালোবাসি এবং সবসময় আমি ছবির মধ্যে নাচের সুযোগ খুঁজে বেড়াই। কিন্তু এ দুটি ছবির মধ্যে আমার চরিত্র একেবারেই ভিন্ন। আমি যা করি তার চেয়ে অনেকটাই আলাদা। এই দুটি ছবিতে দর্শকরা আমাকে হাসতে বা নাচতে দেখবে না।’
তিনি বলেন, ‘কিন্তু ছবি দুটিতে কাজ করে আমি খুবই মজা পাচ্ছি। তবে আমি নিশ্চিত দর্শকরা আমার হাসির অভাব অনুভব করবে না, কারণ ছবি দুটির স্ক্রিপ্ট অনেক শক্তিশালী।’
from Breaking Kolkata http://bit.ly/2Grgbmg
Labels:
Entertainment


No comments: