Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

চোখের পাতা কাঁপছে? সাবধান থাকুন!








শোনা যায়, ছেলেদের ডানচোখ আর মেয়েদের বাঁ চোখ কাঁপা নাকি শুভ! এর বিপরীত হলেই বিপদ। কিন্তু এখন মনে হয়, এগুলো কুসংস্কার মাত্র। চক্ষু বিশেষজ্ঞ বার্ট ডাবো জানিয়েছেন, প্রায়ই চোখ কাঁপা কয়েকটি শারীরিক ব্যাধির ইঙ্গিত দেয়।
চলুন দেখে নেয়া যাক ঠিক কী কারণে চোখের পাতা কাঁপে-
স্ট্রেস
এটি সবার জীবনেই আসে। কিন্তু প্রতিক্রিয়া ভিন্ন হয়। স্ট্রেস থেকে বাঁচতে নিয়মিত যোগব্যায়াম করুন। এ ছাড়া বন্ধুবান্ধব বা প্রিয় পোষ্যের সঙ্গে সময় কাটান। স্ট্রেস থেকে চোখের পাতা কাঁপলে তখন জোরে জোরে শ্বাস নিন।
কম ঘুম
দিনের পর দিন ঘুম কম হলেও চোখের পাতা নড়ে। কাঁপতে থাকে।
চোখের পাওয়ার
চোখের পাওয়ার বদলালে এমনটি হতে পারে। দ্রুত চশমা বদলাতে হবে। এ ছাড়া সারাদিন কম্পিউটার, মোবাইল ব্যবহার করলে, টিভি দেখলে, বা কম আলোয় বই পড়লেও এটি দেখা দিতে পারে। কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করার সময়ে ‘২০-২০-২০ রুল’মেনে চলুন। প্রতি ২০ মিনিট অন্তর কম্পিউটার থেকে চোখ সরান। ২০ ফুট দূরত্বের কোনো জিনিস ২০ সেকেন্ড ধরে দেখুন।
বেশি মাত্রায় চা-কফি পান
বেশি মাত্রায় চা, কফি, চকোলেট বা নরম পানীয় খেলেও চোখ কাঁপে। ধীরে ধীরে এগুলো খাওয়া কমান।
ড্রাই আইজের সমস্যা 
যাদের ড্রাই আইজের সমস্যা রয়েছে, তাদেরও চোখের পাতা কাঁপতে পারে। কম্পিউটার ব্যবহার, কনট্যাক্ট লেন্স পরা বা বিশেষ কোনো ওষুধ নিয়মিত খেলে ড্রাই আইজের সমস্যা হয়। তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


from Breaking Kolkata http://bit.ly/2UIcRfj


from DNAবাংলা http://bit.ly/2vcLRpo


from newswelle http://bit.ly/2XnVH3K

No comments: