Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বক্তব্যের সময় স্নায়ুবিক দুর্বলতা! মুক্তির উপায় জানেন?



আমাদের প্রাত্যহিক জীবনযাত্রাকে আরেকটু সহজ ও ঝামেলাবিহীন করে তুলতে যাপনপদ্ধতির কিছু না কিছু পরিবর্তন আমরা নিজেরাই করে নিই। যেসব ছোট ছোট কৌশলে আমরা যাপনপদ্ধতির পরিবর্তন করি, সেগুলোকে বলা হয় ‘লাইফ হ্যাকস’। ওয়ান থাউজ্যান্ড লাইফ হ্যাকস ডটকমের মাধ্যমে এমন কিছু যাপনকৌশল তুলে ধরছেন ইউসুফ পারভেজ ।

৩৬. আপনার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে? এ সময়ে মেঝেতে ছড়িয়ে থাকা ছোট ছোট টুকরো আপনার পায়ে বিঁধতে পারে। ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্লাসের টুকরো মেঝে থেকে পরিষ্কার করার সহজ উপায় হলো ফ্ল্যাশলাইটের সাহায্য নেওয়া। গ্লাসের টুকরো যতই ক্ষুদ্র হোক না কেন, ফ্ল্যাশলাইটের আলোতে আপনি তা সহজেই শনাক্ত করতে পারবেন। কাজেই পায়ে বিঁধার আগেই আপনি মেঝে পরিষ্কার করে ফেলতে পারবেন।

৩৭. আমেরিকানরা পুরাতন বই বিক্রির জন্য কোথায় ঢুঁ মারে জানেন? তারা ‘Book Scouter’ অ্যাপটি ব্যবহার করে বারকোড স্ক্যান করে বিভিন্ন বইয়ের প্রতিষ্ঠানের কাছে বই বিক্রি করে এবং পাশাপাশি কিছু অর্থ উপার্জন করে।

৩৮. ওজন কমানোর জন্য প্রয়োজনীয় ৫টি পানীয়ের নাম জানতে চান? এই পানীয় হচ্ছে বিশুদ্ধ পানি, চিনিবিহীন চা, ননী-তোলা দুধ, ব্ল্যাক কফি ও সবজির জুস।

৩৯. জীবনে প্রথমবারের মতো নিজের বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছেন? তাৎক্ষণিকভাবে আপনার স্নায়ুবিক দুর্বলতা থেকে মুক্তির উপায় হচ্ছে বুক ভরে জোরে শ্বাস নেওয়া ও মুখ দিয়ে ধীরে শ্বাসত্যাগ করা। এতে করে আপনার হৃদস্পন্দন নিয়ন্ত্রণে থাকবে এবং স্নায়ুবিক চাপ থেকে মুক্তি পাবেন।

৪০. নতুন অতিথির আপনার বাসা চিনতে কষ্ট হচ্ছে অথবা বাসা পর্যন্ত পৌঁছতে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে? এর সুন্দর সমাধান হচ্ছে অতিথিকে শুধু বাসার ঠিকানা দিয়েই ক্ষান্ত থাকবেন না পাশাপাশি আপনার বাসার একটি ছবিও পাঠিয়ে দিবেন। এতে করে সে অতিথি সহজেই আপনার বাসা চিনতে পারবে।


from Breaking Kolkata http://bit.ly/2KJsyyl

No comments: