Just জন্মভুমি শ্রীলঙ্কাতে বিস্ফোরণ, ক্ষোভ উগরে দিলেন জ্যাকলিন
ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। রবিবার সকালে স্থানীয় সময় পৌনে ৯টা নাগাদ ৩টি গির্জা ও ৪টি হোটেল-পরপর ৭টি জায়গায় বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কলম্বো। জানা গিয়েছে, ইস্টারের প্রার্থনা চলাকালীন গির্জায় বিস্ফোরণ হয়। কমপক্ষে ১৫৮ জনের মৃত্যু হয়েছে হয়েছে বলে খবর। ক্রমেই বাড়ছে নিহতের সংখ্যা। আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। শ্রীলঙ্কার বিস্ফোরণে শোকাহত সিনেমহল। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণে আহত এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা তারকাদের।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফারন্যানডিস শ্রীলঙ্কার নাগরিক। তার টুইটে নজর ছিল ভক্তদের। সকলের কৌতূহল ছিল জ্যাকলিনের পরিবার নিয়ে। যেহেতু তার পরিবার সেখানেই থাকে, সেহেতু তাদের অবস্থা নিয়ে কৌতূহল প্রকাশ করেছিল অনুরাগীরা। যদিও নায়িকার টুইটে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সকলে। তিনি লিখেছেন, শ্রীলঙ্কার বিস্ফোরণের খবরে আমি শোকাহত। প্রতিক্রিয়ার মত ক্রমশ ছড়িয়ে চলেছে হিংসা। দুর্ভাগ্যজনকভাবে সকলেই এই ধারাবাহিক হিংসাকে এড়িয়ে যাচ্ছে।
জ্যাকলিনের পাশাপাশি বলিউডের একাধিক তারকা শোকপ্রকাশ করেছেন। এই তালিকায় রয়েছেন, অনুষ্কা শর্মা, সিদ্ধার্থ মলহোত্রা, স্বরা ভাস্কর, পরিনীতি চোপড়া, ভিকি কৌশল, অর্জুন কাপুর সহ অনেকে।
অন্যদিকে বাদ যায়নি টলিপাড়াও। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই শ্রীলঙ্কার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কেবল দুঃখই নয়, ক্ষোভও উগরে দিচ্ছেন তারা। স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথায়, আমি আর অবাক হই না। বরং দুঃখ হচ্ছে কলম্বোর মানুষদের জন্য। একমাত্র কাপুরুষদের দ্বারাই এই কাজ সম্ভব। প্রার্থনার জায়গাতেও যে কেউ হিংসার বীজ পুঁততে পারে তা ভাবতেও পারিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করি শহরটি ফের নিজের সৌন্দর্য ফিরে পাবে।
স্তিকা সহ বিক্রম চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রুক্মিনী মৈত্র, পরিচালক সত্রাজিৎ সেন টুইট করেছেন।
from aaj now | আজ নাউ | http://bit.ly/2IEbqZh
Labels:
Entertainment


No comments: