Just আবারও পর্ন ছবিতে ফিরছেন সানি!
পর্ন তারকার খেতাব ছেড়ে বলিউডে পা দিয়েছেন সানি লিওন। কথা দিয়েছেন আর ফিরবেন না পুরনো পেশায়। তবে হঠাৎ করে কি হলো এই নায়িকার? পুরনো প্রফেশনেই ফিরে যাবেন তিনি?
পর্নস্টারের তকমা থাকায় অনেক অভিনেতারই তার সঙ্গে জুটি বাঁধতে আপত্তি। পিংক লিপস খ্যাত এই তারকা্র কিছু আইটেম গান ছাড়া বেশ কয়েকটি ছবি দর্শককে আকর্ষণ করতে পারেনি। দর্শক মজাতে পারেননি যতটা মজিয়ে ছিলেন পর্ন তারকা হিসাবে। তবে কি পুরানো প্রফেশনে ফিরে যাবেন সানি?
এমন প্রশ্ন ছিলো দর্শকের মনে, নিজের মনেও হয়তো ছিলো এমন প্রশ্নের আশঙ্কা তাই নিজে থেকেই এবার মুখ খুললেন ম্যাডাম পিংক লিপস। জানিয়ে দিলেন, ছবি হিট না হলেও এত সহজে হাল ছাড়বেন না তিনি।
এক সাক্ষাৎকারে সানি বলেন, দর্শক তাঁকে যেভাবেই নিক না কেন, ভারতীয় সিনেমা জগৎ ছেড়ে আর কোথাও যাবেন না তিনি।
জিসম-২ দিয়ে বলিউডে খাতা খুলেছিলেন সানি লিওন। বেবি ডল গানটি ছাড়া এখনও পর্যন্ত বলিউডকে সেই অর্থে কোনও হিট কিছু দিতে পারেননি একদার পর্নস্টার।
প্রথম ছবিতেই সানিতে কাত সিনেমাপ্রেমীরা। তবে তার অভিনয়ের জন্য নয় তার খোলামেলা দৃশের জন্য। জিসম-২ ছবিতে খোলামেলা পোশাকে অভিনয় করেন সানি। আর তাতেই মুগ্ধ হয়েছেন দর্শক। তাইতো মূল চরিত্রে না থাকলেও তুরুপের তাস সানি থাকছেন বিভিন্ন আইটেম গানে।
from aaj now | আজ নাউ | http://bit.ly/2UuitVK
Labels:
Entertainment


No comments: