Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

Shahrukh khan চলচ্চিত্রে অভিষেক হচ্ছে শাহরুখ পুত্রের



বলিউড বাদশা শাহরুখ খান। অনেক আগে থেকেই শোনা যাচ্ছে চলচ্চিত্রে কাজ করবেন তার ছেলে আরিয়ান খান। এবার সেই কথা সত্য হল। বলিউডে সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের অভিষেক হতে চলেছে করণ জোহরের হাত ধরে।
একটি বিনোদন ওয়েবসাইটের প্রতিবেদন জানিয়েছে, করণ জোহরের আসন্ন ইতিহাস-আশ্রিত সিনেমা ‘তাখত’-এ সহকারী পরিচালক হিসেবে আবির্ভূত হচ্ছেন আরিয়ান খান।
এর আগে একটি দৈনিককে শাহরুখ খান বলেছিলেন, আরিয়ান এখন চলচ্চিত্র নির্মাণ বিষয়ে লেখাপড়া করছে এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিতে তীব্র ইচ্ছে তার। বড়পর্দায় ছেলে আরিয়ান খানকে কীভাবে সহকারী পরিচালক হিসেবে অভিষেক করাতে চান, তা-ও প্রকাশ করেছিলেন কিং খান।
শাহরুখ বলেন, ‘চিত্রনির্মাতা ও লেখক হওয়ার জন্য আরিয়ান পড়াশোনা করছে। তবে অভিনেতা হতে চায় সুহানা। চিত্রনির্মাতা হতে চাইলে ওকে আরো পাঁচ-ছয় বছর লেখাপড়া চালিয়ে যেতে হবে। শুধু লেখাপড়াই নয়, ফিল্ম-মেকিং কোর্স শেষে করণের সহকারীও সম্ভবত হবে।’
শাহরুখ-গৌরীর তিন ছেলেমেয়ে। বড় ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রাম। আরিয়ান ও সুহানা দেশের বাইরে পড়াশোনা করছেন। আব্রাম মুম্বাইয়ে মা-বাবার কাছে থাকে।
ইন্ডাস্ট্রিতে প্রবেশের জন্য ‘তাখত’ ছবি আরিয়ানের জন্য পারফেক্ট হবে, এমনটাই মত অনেকের। তারকাবহুল এই অ্যাকশন-ড্রামায় রয়েছেন রণবীর সিং, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, ভিকি কুশল, ভূমি পেড়নেকার, জাহ্নবী কাপুর ও অনিল কাপুর।



from Daily Bangla http://bit.ly/2KW8NUl

No comments: