মোদির চলচ্চিত্র হাস্যকর!
পিএম নরেন্দ্র মোদি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল নির্বাচনের আগে। কিন্তু নির্বাচন কমিশনের আদেশে মুক্তি স্থগিত করা হয়। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার ঠিক পরের দিনই মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি দেখে দর্শক এবং সমালোচকরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া।
উমং কুমার পরিচালিত এই সিনেমায় নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। মোদির মা অর্থাৎ হীরা বেনের ভূমিকায় অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী জরিনা ওয়াহাব এবং স্ত্রী যশোদাবেন নরেন্দ্র মোদির ভূমিকায় দেখা গিয়েছে বরখা বিস্ত সেনগুপ্তকে।
একজন চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়ে উঠার গল্প দেখানো হয়েছে সিনেমাটিতে। দুই ঘণ্টা পনেরো মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি দেখে দর্শকরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মোদির চরিত্রে বিবেক ওবেরিয়ের অভিনয়ের প্রশংসা করেছেন। আবার অনেকেই বলেছেন বিবেক এর দুর্বল অভিনয়ের কারণে সিনেমায় মোদির চরিত্রটি হাস্যকর মনে হয়েছে।
তবে ভারতীয় গণমাধ্যমগুলোর রিভিউগুলোতে সিনেমাটির সমালোচনা করা হয়েছে। যদিও অনেকেই মনে করছেন সমালোচিত হওয়া সত্ত্বেও ভোটে মোদির জয়ের কারণে বক্স অফিসে ইতিবাচক প্রভাব পড়বে। ইন্ডিয়া টুডে এর রিভিউতে বলা হয়েছে, বিবেক ওবেরয়ের অভিনয় দেখে মনে হয়েছে, তার চাইতে মোদিই ভালো অভিনেতা।
হিন্দুস্তান টাইমস এর রিভিউতে বলা হয়েছে, ‘সিনেমাটিকে ফিচার ফিল্ম বলা ঠিক হবে না। এটাকে বরং মিথোলজিক্যাল ফিল্ম বলা ভালো হবে, যেগুলো দেখার আগে দর্শকরা সম্মান জানিয়ে পায়ের জুতা খুলে হলের ভেতরে আসে।’
ফার্স্ট পোস্ট সিনেমাটিকে জিরো স্টার দিয়ে রিভিউ দিয়েছে। রিভিউতে বলা হয়েছে, ‘আসল মোদির সঙ্গে তেমন কোনো সামঞ্জস্য নেই সিনেমার।’ মিড ডে তে বলা হয়েছে, সিনেমাটি ভালো বায়োপিক এর ধারে কাছেও যেতে পারেনি। সিনেমায় মূল চরিত্রটিকে দেবতূল্য দেখানো হয়েছে। সিনেমাটি উমং কুমারের নাম রাখতে পারেনি
from Daily Bangla http://bit.ly/2K1eqP2
Labels:
Entertainment


No comments: