নারকেল তেলের তেলেসমাতি!
সুপারফুড নারকেল তেলের রয়েছে অপরিসীম ক্ষমতা। মানবদেহের জন্য এ তেল অত্যন্ত উপকারী। এই তেলে ৯০ শতাংশ ক্যালরির সঙ্গে পর্যাপ্ত চর্বি, লওরিক এসিড থাকে। যা মানবদেহে ব্যাকটেরিয়া এবং ভাইরাসবিরোধী একটা শক্ত অবস্থান তৈরি করে শরীর ও ত্বক ভঙ্গুরতা, মুখের কালো দাগ এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পেতে কার্যকর ভূমিকা রাখে। এতে প্রয়োজনীয় চুর্বিযুক্ত এসিড এবং ভিটামিন ‘ই’ আছে, যা ত্বককে স্যাঁতসেঁতে এবং ভাঁজ পড়া থেকে রক্ষা করে। এ তেল চুলে ও শরীরে মালিশ করার জন্য ব্যবহার করা যায়। কাঁচা নারকেল খেলেও উপকার পাওয়া যায়। আবার নারকেল তেল দিয়ে তরকারি রান্না করলেও এ উপকার পাওয়া যায়। নারকেল ব্যবহারের এমনসব প্রক্রিয়ায়ই তার গুণাগুণ পাওয়া যাবে। তবে তাজা নারকেল তেল প্রতিদিন চুল ও শরীরে মালিশ করলে বেশি উপকার হবে। নারকেল খাওয়া এবং তার তেল ব্যবহার করলে শরীরের বৃদ্ধি এবং কর্মতত্পরতা বেড়ে যায়।
শরীরের ওজন কমাতে নারকেল তেলের ক্ষমতা অপরিসীম। এই তেল শুধু চুল এবং ত্বকের জন্যই উপকারী নয় বরং সার্বিকভাবে সারা দেহের জন্যই উপকারী। নারকেল তেল দিয়ে রান্না করা খাবার খেলে রুচি ও কর্মতত্পরতা বাড়ে। রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে যারা ভোগে, তাদের জন্য এটি খুবই উপকারী। প্রতিদিন কোনো না কোনোভাবেই যেমন— খেয়ে বা শরীরে কিংবা চুলে মালিশ করে নারকেল তেল ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। হার্ট-সম্পর্কিত রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। নারকেল তেল দিয়ে রান্না করা খাবার খেলে পরিপাকতন্ত্র ভালো থাকে এবং কার্যক্ষমতা বৃদ্ধি পায়। পেশিসংকোচন রোগেও উপকার হয়।
প্রতিদিনের খাবারে নারকেল তেল রাখলে শরীরের ওজন কমাতে সহায়ক হয়। পরিষ্কার, সুন্দর ও স্বাস্থ্যবান ত্বক আর ঝরঝরে চুলের জন্য প্রতিদিন নারকেল তেল খাওয়া ও ব্যবহার করা প্রয়োজন। ত্বকে লোশন হিসেবেও ব্যবহার করা যায়। কাঁচা নারকেল বেটে চুলে ১০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেললে চুল নরম, সুন্দর ও ঝরঝরে হয়।
তবে উপকারগুলো পুরুষের থেকে নারীর ক্ষেত্রে বেশি ফলপ্রসূ। প্রতিদিনের খাদ্যতালিকায় কাঁচা নারকেল বা এর তেল দিয়ে রান্না করা খাবার রাখতে গুরুত্ব দিন এবং পারলে চুল ও শরীরে মালিশ হিসেবে ব্যবহার করুন।
from Daily Bangla http://bit.ly/2EpwZbY
Labels:
Entertainment


No comments: