আকর্ষণীয় দীপিকার গোপন রহস্য!
অভিনয় পারদর্শিতার বাইরেও কী যেন এক রহস্য লুকিয়ে আছে বলিউডের সফলতম অভিনেত্রী দীপিকা পাডুকোণের। তার ফ্যাশন রুচি অন্যদের জন্য ঈর্ষা তৈরি করে। নিত্যদিন নিজেকে ভেঙে নতুনরূপে উপস্থাপন করেন এই অভিনেত্রী। নিত্যনতুন ট্রেন্ডের ছোঁয়ায় দীপিকার এমন আকর্ষণীয় 'লুকের' গোপন রহস্য জানাতেই এ আয়োজন।
দীপিকা নাকি হলিউডের নামকরা সব নায়িকাদের নকল করেন! এমন খবরে অনেকেই হেসেছেন। তবে কি দীপিকার নিজস্ব কোনো স্টাইল নেই! সম্প্রতি এ সমালোচনার জবাব দেন এ বলিউডকন্যা। জানিয়ে দেন তার আকর্ষণীয় স্টাইলের গোপন কিছু রহস্য।
এইতো সম্প্রতি নিজের ডিজাইন করা গ্রীষ্মকালীন পোশাকের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। সেখানেই এই তারকা জানালেন তার মা উজ্জলাই তার স্টাইল আইকন। উজ্জলাকে দেখে দেখেই তিনি শিখেছেন নানা স্টাইল!
দীপিকা বলেন, এখন আমার স্টাইলকে ক্লাসিক, সাধারণ এবং একই সাথে সুরুচিপূর্ণ বলা হয়। তবে আমি জানাতে চাই এসবই আমার মায়ের কাছ থেকে পাওয়া। তাকে যেভাবে পোশাক পরতে এবং সাজগোজ করতে দেখেছি আমি আজও সেটাই অনুকরণ করি। কখনোই বেশি সাজগোজ সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না । এখন যে স্টাইলিশ দীপিকাকে আপনারা দেখে অভ্যস্ত সেটা তার কাছ থেকেই পাওয়া।
দীপিকার মা কখনোই অতিরিক্ত সাজগোজে বিশ্বাসী ছিলেন না। সবসময়ই খুব সাধারণ থাকতেই চেষ্টা করেন তিনি। তবে হ্যাঁ সাজগোজের সামগ্রী বলতে দীপিকার মায়ের সাথে সর্বদাই দুটি জিনিস থাকে। তা হলো ঘড়ি এবং খুব সাধারণ জুয়েলারি বা গহনা।
দীপিকার ভাষায়, মা সবসময় খুব সাধারণ ঘড়ি এবং গহনা পড়তে ভালোবাসেন। তিনি কখনোই খুব বেশি জিনিস পরেন না। আমার মনে হয় প্রতিটি মেয়েই তার মায়ের স্টাইল দেখে দেখে বড় হয় এবং যা আজীবন তার সাথে বহন করে চলে। আমার বেলাতেও ঠিক তাই ঘটেছে।
উল্লেখ্য, সর্বশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘গোলিও কি রাসলীলা রামলীলা’তে। বর্তমানে শাহরুখ খানের বিপরীতে ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
from Daily Bangla http://bit.ly/2QwpAwF
Labels:
Entertainment


No comments: