তেরঙ্গা পোলাও, রুচিতে লাগে? আজই তৈরি করুন
বিশেষ রেসিপি তেরঙ্গা পোলাও। রুচিতে বাজে? তৈরি করতে ভুলবেন না। তবে উপকরণগুলো জানা না থাকলে জেনে নিতে পারেন।
উপকরণ :
বাসমতি চাল ১ কাপ
গাজর কোচানো ১/২ কাপ
ক্যাপসিকাম কোচানো ১/২ কাপ
পেঁয়াজ কুচি ১/২ কাপ
পনির ভেজে রাখা ১/২ কাপ
তেজপাতা ১টি
দারুচিনি ১ টুকরো
লবঙ্গ ১/২ টি স্পুন
গোটা গোলমরিচ ১/২টি স্পুন
গোটা জিরে ১/২টি স্পুন
ঘি ২-৩ টি স্পুন
সবুজ ফুড কালার সামান্য
অরেঞ্জ ফুড কালার সামান্য
নুন স্বাদমতো
পানি পরিমাণমতো
পদ্ধতি :
বাসমতি চাল ভালোভাবে ধুয়ে শুকনো করে রেখে দিন।
এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে ঘি গরম করুন।
ঘি গরম হলে গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে নাড়তে থাকুন।
১৫-২০ সেকেন্ড পর কড়াইয়ে কোচানো পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন।
পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে তার মধ্যে চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে ২ কাপ পানি দিন।
এরপর সামান্য নুন দিয়ে নেড়ে অল্প আঁচে কড়াই ঢেকে ১০-১৫ মিনিট রাখুন।
অন্য একটি প্যানে সামান্য ঘি গরম করে একে একে কোচানো গাজর ও ক্যাপসিকাম ভেজে তুলে রাখুন।
এবার তিনটি বাটি নিয়ে তাতে বানিয়ে রাখা ভাত ঢালুন।
এবার একটি বাটিতে ভাতের সঙ্গে সামান্য কমলা ফুড কালার মেশান।
একইভাবে অন্য বাটিতে থাকা ভাতের সঙ্গে সবুজ ফুড কালার মেশান।
এবার সবুজ রংয়ের ভাতের সঙ্গে ক্যাপসিকাম মিশিয়ে দিন।
অন্যদিকে কমলা রঙের ভাতের সঙ্গে ভাজা গাজর মিশিয়ে দিন।
এবার একটি প্লেটের দু’দিকে কমলা ও সবুজ চাল দিয়ে মাঝের অংশে সাদা ভাত পরিবেশন করুন।
সাদা ভাতের উপর ভেজে রাখা পনিরের টুকরো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে তেরঙ্গা পোলাও।
from Daily Bangla http://bit.ly/2ErlsZP
Labels:
Entertainment


No comments: