Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

দ্রুত লক্ষ্য অর্জন করার নিয়ম



অনেকদিন ধরে কিছু একটা অর্জনের চেষ্টা চলছে, অনেক চাওয়ার কোন একটা লক্ষ্যকে পেতে চাইছেন আপনি অনেক দিন ধরে। নিজের মাথার মুকুটে লাগাতে চাইছেন আরেকটি পালক। কিন্তু অনেক অনেক ভেবেও বের করতে পারছেননা ঠিক কি করে লক্ষ্যটাকে ছুঁতে পারবেন আপনি। কি করে সেটাকে করে নেবেন নিজের একান্ত আপন। নিজের হাতের মুঠোয়! ঘরে-বাইরে, পারিবারিক বা কর্মজীবনে- এমন ব্যাক্তিগত কিংবা সামাজিক যেকোন লক্ষ্যকে দ্রুত ছুঁয়ে দেওয়ার কিছু উপায় বের করেছে অনুসন্ধানীরা। বেশি কিছু না, মাত্র ৫ টি নিয়ম মেনে চলতে হবে আপনাকে এক্ষেত্রে। চলুন দেখে আসি সেগুলোকে এক নজরে।

১. মনকে প্রস্তুত করা

খেলার আগে খেলোয়ারেরা যেমন একটু হাত-পা ছুঁড়ে নিজেদেরকে তৈরি করে নেয়, ঠিক তেমনি কোন লক্ষ্যকে অর্জন করতে হলে আপনারও প্রস্তুত করতে হবে, আপনার মনকে। কি করে? বেশকিছু উপায় রয়েছে কিন্তু! এই যেমন খানিকটা শরীরচর্চা করে নিতে পারেন আপনি। কারণ, শরীরচর্চা কেবল শরীরকেই নয়, মনকেও চাঙ্গা করে তোলে। তবে শরীরচর্চা হতে হবে অবশ্যই যথেষ্ট পরিমাণ পানির সাথে। প্রচুর পরিমাণে পানি পান করুন। শরীরচর্চা ছাড়াও মনকে প্রস্তুত করতে যোগব্যায়ামের সাহায্য নিতে পারেন আপনি। চোখ বন্ধ করে ভাবতে পারেন এমন কিছু জিনিসের কথা যেগুলোর প্রতি আপনি যথেষ্ট দূর্বল কিংবা এমন কিছু মানুষের কথা যাদের জন্যে আপনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ ( লাইফহ্যাক )। পাশাপাশি এর আগে নিজের করা কোন সফল কাজের কথাও ভেবে নিতে পারেন এক ফাঁকে। একটা দিনকে সফল করার জন্যে, নিজের লক্ষ্যের কাছে দ্রুত পৌঁছানোর জন্যে মনকে প্রস্তুত করতে এই রাস্তাগুলো খুব সহজেই গন্তব্যের কাছে নিয়ে যেতে সাহায্য করবে আপনাকে।

২. অনুকরণ করা

পাবলো পিকাসো বলে গিয়েছিলেন- ভালো শিল্পীরা নকল করে, আর মহৎ শিল্পীরা চুরি করে (লাইফ ইজি)! বিষয়টা একটু অবাক করা লাগলেও সত্যি যে, নিজের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে হলে সামনে একজন আদর্শকে প্রতিষ্ঠিত করা বেশ জরুরী। চারপাশে তাকিয়ে দেখুন, বাস্তবে আপনি যেটাকে পেতে চাইছেন সেটা হয়তো কেউ একজন পেয়ে ফেলেছেন অনেকটা আগেই। তাকে, তার রাস্তাকে অনুসরণ করুন।

৩. কাজ করা

কাজের কোন বিকল্প নেই। আপনি অন্য কাউকে অনুসরণ করে যেতেই পারেন। কিন্তু সেটা কখনোই বাস্তবে আপনার হয়ে রুপান্তরিত হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে কোন কাজ করবেন। আর তাই দেরী না করে নির্ধারিত বেছে নেওয়া পথকে অনুসরণ করে কাজ শুরু করুন। আর মনে রাখবেন যে, কাজের কোন সংক্ষিপ্ত রাস্তা নেই। তাই লক্ষ্যে পৌঁছতে হলে কষ্ট আপনাকে করতে হবেই।

৪. অনুসন্ধান করা ও বেছে নেওয়া

কোন কাজে সফল হওয়ার সবচাইতে সোজা উপায় হচ্ছে সেটাকে নিয়ে বারবার পরীক্ষা করা, অনুসন্ধান করা। হতে পারে তাতে আপনার ভাবনার একেবারে বিপরীত কাজটাও করতে হতে পারে। তবে এতে দমে না গিয়ে চেষ্টা করুন সবগুলো রাস্তা। যেহেতু একই সাথে অনেক কাজ করা খুবই কঠিন, তাই যে রাস্তাগুলো অনুসরণ করলে দ্রুত কিছু কাজ হয়ে যায় আর কাজের বেশিরভাগটাই সম্পন্ন হয়ে যায় সেটাকে বেছে নিন এবং বাকীগুলোকে বাদ দিয়ে দিন। হতে পারে কাজটা হচ্ছে নিজেকে খুশি রাখা। সেক্ষেত্রে আপনি খুঁজে বের করুন যে আপনার বেশিরভাগ আনন্দ কোন কাজ থেকে আসে। সেটাকেই রেখে দিন আর বাকী ব্যাপারগুলো নিয়ে ভাবনা বন্ধ করুন।

৫. ধৈর্য্য ধরা

প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই একটা সময় আসে যখন আপনার মনে হবে নাহ! এটা দিয়ে কিচ্ছু হবে না! ঠিক সেই সময়েই অনেক মানুষ মাঝরাস্তায় এসে ছেড়ে দেয় নিজের লক্ষ্যকে। কিন্তু আপনাকে হেরে গেলে চলবেনা। নিজেকে শক্ত রাখুন সেই কঠিন সময়টিতেও। এই কঠিন সময় পেরিয়ে গেলেই দেখবেন এরপর আর মোটেও লক্ষ্যকে অর্জন করা কঠিন কিছু মনে হচ্ছেনা আপনার কাছে।


from Daily Bangla http://bit.ly/2VOuCcK

No comments: