Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সেভ না করে ভুলে ওয়ার্ড ফাইল বন্ধ করে দিয়েছেন? তাহলে জেনে নিন কি করবেন


আমাদের প্রাত্যহিক জীবনযাত্রাকে আরেকটু সহজ ও ঝামেলাবিহীন করে তুলতে যাপনপদ্ধতির কিছু না কিছু পরিবর্তন আমরা নিজেরাই করে নিই। যেসব ছোট ছোট কৌশলে আমরা যাপনপদ্ধতির পরিবর্তন করি, সেগুলোকে বলা হয় ‘লাইফ হ্যাকস’। ওয়ান থাউজ্যান্ড লাইফ হ্যাকস ডটকমের মাধ্যমে এমন কিছু যাপনকৌশল তুলে ধরছেন ইউসুফ পারভেজ ।

১৪১. ভুলে ওয়ার্ড ফাইল বন্ধ করে দিয়েছেন? অটোসেভ ফিচার অন করে রাখেননি? চিন্তার কারণ নেই। মাই পিসিতে ঢুকে ফাইল এক্সপ্লোরারের সাহায্যে  .asd টাইপ ফাইল সার্চ করুন। আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে পাবেন।

১৪২. আপনার ইমেইল অ্যাড্রেস স্মার্টফোনের ডিকশেনারিতে যোগ করুন। আপনি কখনো মেইল লিখতে গিয়ে বানান ভুল করলে অটো কারেক্ট হয়ে যাবে।

১৪৩. কফি বীজ, ককোনাট তেল ও সামুদ্রিক লবণের মিশ্রণ আপনার শরীরের জন্য উপকারি। আপনার দেহের মৃত ও ক্ষতিকারক কোষগুলো দূর করবে এটি। পাশাপাশি অন্যান্য সেলকে সতেজ রাখবে।

১৪৪. আপনার ঘরে অনেক মাকড়সা বাসা বেঁধেছে? আপনি পানির সাথে লেবু, অরেঞ্জ ও চুন মিশ্রিত করে ঘরের চারদিকে ছিটিয়ে দিন। তাহলে মাকড়সা বাসা বাঁধবে না।

১৪৫. আপনার ছুরি ভোঁতা হয়ে গেছে? সিরামিকের পাত্র এক্ষেত্রে উপকারি। কেননা আপনি সিরামিকের পাত্রের সাথে ঘষে ছুরিকে শাণিত করতে পারবেন।


from Daily Bangla http://bit.ly/2HVCeRT

No comments: