Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ফ্রিজে রাখবেন না যে ১০টি জিনিস




এমন কিছু নিত্যব্যবহার্য পণ্য আছে যা আমরা গরমে নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করতে ফ্রিজে রাখা রাখি। তবে এমন বেশ কিছু জিনিস রয়েছে, যেগুলো আমরা অনেকেই ফ্রিজে রাখলেও, আসলে সেগুলো ফ্রিজে রাখা মোটেও উচিত নয়। জেনে নিন ফ্রিজে না রাখলেই ভাল থাকে এমন ১০টি পণ্যকে।

শীতের স্কোয়াশ : অ্যাক্রন, বাটারনাট, ডেলিকাটা, স্প্যাগেটির মত শীতকালীন স্কোয়াশ মোটেও ফ্রিজে রাখা উচিত নয়।

নেল পলিশ : সূর্যের আলো থেকে দূরে, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় নেল পলিশ রাখলে অনেকদিন ভালো থাকবে। নেল পলিশ দীর্ঘদিন ভালো রাখতে অনেকেই একে ফ্রিজে রেখে দেন। কিন্তু ফ্রিজের ঠান্ডায় নেল পলিশ জমে যায়।

কফি : ফ্রিজের ঠান্ডা কফি ফ্লেভার নষ্ট করে দেয়। তাই একে ফ্রিজে না রাখাই ভালো।

টমেটো : টমেটো ফ্রিজে রাখলে তা তাড়াতাড়ি শুকিয়ে যায়। সবচেয়ে ভালো হয় কাগজে মুড়ে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় টমেটো রাখলে।

আলু : ফ্রিজের ঠান্ডা আলু নষ্ট হয়ে যায়। তাই বাইরেই রাখুন।

রসুন : ফ্রিজের পরিবর্তে রান্নাঘরে স্বাভাবিক খোলা হাওয়া চলাচল করে, এমন জায়গায় রসুন রাখুন। দু-মাস পর্যন্ত ভালো থাকবে।

পেঁয়াজ : পেঁয়াজ ফ্রিজে রাখবেন না। রান্নাঘরে বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। তবে আলুর সঙ্গে পেয়াজ রাখলে, সহজে পেয়াজ নষ্ট হয়ে যায়।

ব্যাটারি : ব্যাটারি ফ্রিজে রাখলে তার কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়।

পাঁউরুটি : ফ্রিজে রাখলে পাঁউরুটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই বাইরেই রাখুন।

হট সস : ফ্রিজ নয়, বাইরে রাখুন। অন্তত তিন বছর পর্যন্ত ভালো থাকবে।


from Daily Bangla http://bit.ly/2JvXmBk

No comments: