প্রেম নিবেদনে সেরা ১০…
প্রেম নিবেদনে পৃথিবী-বিখ্যাত ১০ জনের উক্তি নিয়ে আজকের আয়োজন-
১. ‘তুমি, শুধু তুমি কাছে থাকলে আমি বুঝি আমি বেঁচে আছি। অন্য পুরুষ দাবি করে, তারা নাকি পরীর দেখা পেয়েছে। আমি দেখেছি শুধু তোমাকে, আর সেটুকুই আমার পক্ষে যথেষ্ট।’
— জর্জ মুর (আইরিশ ঔপন্যাসিক)
২. ‘তোমাকে যে ভালোবাসি তা কেবল তুমি কেমন মানুষ- তা দেখে নয়, তোমার সংস্পর্শে আমি যেমনটা হয়ে উঠি তার আকর্ষণেও।’
—এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং (১৯শ শতকের ব্রিটিশ কবি)
৩. ‘হৃদয়ের সবটুকু দিয়ে তোমার কাছে মিনতি, তোমার মন আর আমাদের মধ্যেকার ভালোবাসার সবটুকু আমাকে জানতে দিও।’
—সম্রাট অষ্টম হেনরি (১৬শ শতকের ইংল্যান্ড সম্রাট)
৪. ‘ভালোবাসা কী তা জানতে পেরেছি তোমার জন্যই।’
—হারমান হেস (জার্মান কবি, ঔপন্যাসিক)
৫. ‘সবচেয়ে জরুরি কথাটিই বলা সবচেয়ে কঠিন, কারণ শব্দের বাঁধনে কথার অর্থ খাটো হয়ে আসে।’
—স্টিফেন কিং (আমেরিকান কথাসাহিত্যিক)
৬. ‘এসো, আমরা প্রেমকে অমর করে দিই।’
—হার্বার্ট ট্রেঞ্চ (আইরিশ কবি)
৭. ‘ভালোবাসা, এসো, ঘুমিয়ে পড়ো হে, আমার নিকটে এসে, আমি জানি, আমি তোমার প্রেমের জোয়ারে গিয়েছি ভেসে।’
—রবার্ট ব্রাউনিং (১৯শ শকের ব্রিটিশ কবি)
৮. ‘আমি তোমায় ভালোবাসি, আমৃত্যু ভালোবাসব, আর মৃত্যুত্তর জীবন বলে যদি কিছু থাকে সেই জীবনেও ভালোবেসে যাব তোমাকে।’ —কাসান্দ্রা ক্লেয়ার (মার্কিন ঔপন্যাসিক)
৯. ‘আমার অন্তরতম অন্তরে, যেখানে আমি একেবারে একা, সেখানে তোমার ঝর্ণাধারা কখনো শুকাবার নয়।’
—পার্ল এস বাক (আমেরিকান ঔপন্যাসিক)
১০. ‘তোমার কাছে আমার যত ঋণ, সে ঋণ কভু শোধ হবার নয়, যতই করি অর্থ ব্যয় আর যতই করি দিবস অপচয়...’
—জেসি বেল রিটেনহাউস (আমেরিকান কবি)
from Daily Bangla http://bit.ly/2wfkmMs
Labels:
Entertainment


No comments: