রোজ এক কোয়া রসুন খান, দেখবেন গুণাগুণ কী!
রোজ এক কোয়া রসুন খান
সুস্থ থাকতে রোজ সকালে খালি পেটে খেতে হবে এমন নয়, বিকেল-দুপুর বা রাতে খেতে পারেন এক কোয়া কাঁচা রসুন। এমনি খেতে অসুবিধা হলে ধনেপাতার সঙ্গে বেটে নিন। নারকেল বা কচুবাটায় মেশান। স্যালাডে বা দইয়ে মেশান। ভয় একটাই, নিঃশ্বাসে গন্ধ।
ভাবছেন, এত কাণ্ড করার দরকার কী? তাহলে শুনুন, খ্রিস্টপূর্ব ১৫০০ শতকে চীন ও ভারতে রক্ত পাতলা রাখার জন্য এর প্রচলন ছিল। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস একে ব্যবহার করেছিলেন সারভাইকাল ক্যান্সারের চিকিৎসায়।
লুই পাস্তুর এর অ্যান্টিফাংগাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণের খবর জানান। সময়ের সঙ্গে আরও উপকারের কথা জানা গেছে। আধুনিক বিজ্ঞানীরা জানালেন, হৃদরোগ প্রতিরোধে এর ভূমিকার কথা। ইউনিভার্সিটি অব কানেক্টিকাট স্কুল অব মেডিসিনের কার্ডিওভাসকুলার রিসার্চ টিমের মতে, কাঁচা রসুন খেলে হার্ট অনেক বেশি সুস্থ থাকে।
রসুনের উপকার : হার্টে ও অন্যত্র
• রক্তচাপ কমায়। চার কোয়া করে খেলে সে রক্তচাপ কমানোর ওষুধের সঙ্গেও পাল্লা দিতে পারে কিছু ক্ষেত্রে।
• টোটাল এবং এলডিএল কোলেস্টেরল প্রায় ১০-১৫ শতাংশ কমে যায়। তবে উপকারী কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে ও ট্রাইগ্লিসারাইড কমাতে এর কোনও ভূমিকা নেই।
বিপাকীয় ক্রিয়া ও পরিবেশ দূষণের ফলে যে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয় তা হার্ট তথা সমস্ত শরীরের জন্য ক্ষতিকর। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট সেই ক্ষতি খুব ভালোভাবে ঠেকাতে পারে।
• যে সমস্ত হৃদরোগী নিয়মিত রসুন খান, তারা অনেক বেশি অ্যাকটিভ থাকেন।
• অ্যান্টিঅক্সিডেন্টের দৌলতে কমে অ্যালঝাইমার ও ডিমেনসিয়ার প্রকোপ। সংক্রমণজনিত অসুখবিসুখ কম হয়। বাড়ে আয়ু।
• ইস্ট্রোজেন লেভেল বেড়ে হাড়ের স্বাস্থ্য ভালো হয় মেয়েদের। তবে এ নিয়ে শেষ কথা বলার সময় এখনও আসেনি।
• লেড টক্সিসিটি কমাতে কাজে লাগে।
• সবচেয়ে ভালো ফল পেতে গেলে সাপলিমেন্ট না খেয়ে খেতে হবে কাঁচা রসুন।
কাঁচা রসুন কেন-
জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত প্রবন্ধে কাঁচা ও শুকনো রসুনের প্রভাব বিচার করেছেন বিজ্ঞানীরা৷ ল্যবরেটরিতে বড় হওয়া দু’দল ইঁদুরের মধ্যে এক দলকে বেশকিছু দিন ধরে খাওয়ানো হয় টাটকা কাঁচা রসুন, আর এক দলকে শুকনো রসুন। এরপর তাদের মধ্যে হালকা হার্ট অ্যাটাক সৃষ্টি করিয়ে বিজ্ঞানীরা দেখেন, কোন গ্রুপের ইঁদুর কীভাবে সামলাচ্ছে এর ধাক্কা।
দেখা যায়, হার্ট অ্যাটাকের ফলে অক্সিজেনের অভাবে হার্টের পেশির যে ক্ষতি হয়েছে, দু’দল ইঁদুরই তা সামলেছে প্রায় একই রকম দক্ষতায়৷ তবে যারা কাঁচা রসুন খেয়েছিল, এই বিপর্যয়ের পরেও তাদের হার্টের মূল ধমণী দিয়ে রক্ত সঞ্চালন বেশি ভালোভাবে হয়েছে ও হার্টের মধ্যে এমন কিছু পরিবর্তন হয়েছে যাতে চট করে রোগের ধকল সামলে উঠেছে তারা৷
এ ব্যাপারে মানুষের উপর পরীক্ষা এখনও না হলেও মোটামুটি নিশ্চিত করে বলা যায়, কাঁচা রসুনের যত উপকার, প্রক্রিয়াকরণের পরে আর তত থাকে না। যেমন,
• কাঁচা রসুন কাটলে বা বাটলে যে ঝাঁঝালো গন্ধ বেরোয় তার মূলে আছে অ্যালিসিন৷ শরীরে বেশি ঢুকলে সে বিষক্রিয়া ঘটায়৷ আর মাপমতো এলে কাজ করে ওষুধের৷ রসুন কাটা বা বাটার পর সঙ্গে সঙ্গে খেয়ে না নিলে সে আস্তে আস্তে উবে যায়৷ সে জন্যই রসুন শুকিয়ে বা রান্নায় দিয়ে খেলে উপকার কমে যায়৷ প্যাকেটের রসুন বাটা বা সাপ্লিমেন্টেও এই উপকার থাকে না৷
• অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাও বেশি থাকে কাঁচা রসুনে৷
এক নজরে-
• সাধারণ রসুনেরই একটা কোয়া খেতে পারেন৷
• হাইপ্রেশার বা কোলেস্টেরল থাকলে খান ৩-৪টি করে৷
• অন্য কিছুর সঙ্গে মিশিয়ে বা চিবিয়ে খান৷
• প্রেশার বা কোলেস্টেরলের ওষুধ বন্ধ করবেন না৷
• সঠিক খাবার, ব্যায়াম ও চেকআপ চালিয়ে যাবেন৷
from Daily Bangla http://bit.ly/30A1ZzD
Labels:
Entertainment


No comments: