পা ভাঁজ করে যোনি ঢাকার চেষ্টা করেননি? ধর্ষিতাকে প্রশ্ন বিচারকের
ধর্ষিতা যখন বিচারকের সামনে নিজের জবানবন্দি দিচ্ছেন, কাতর স্বরে তাঁর যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা বর্ণনা করছেন, তখন তাঁকে এধরনের একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, তা তিনি ভুলেও ভাবেননি। তাও আবার স্বয়ং বিচারকের থেকে। বিচারক মহাশয়া সটান ধর্ষিতাকে জিজ্ঞেস করলেন, 'আচ্ছা, ধর্ষণের সময় আপনি কি পা দুটো জড়ো করে রেখেছিলেন? বন্ধ করে রেখেছিলেন আপনার যৌনাঙ্গ?'
কথাগুলো শুনেই শিউড়ে ওঠেন মহিলা। তিনি কেন, যে এই ঘটনা শুনবেন, সে-ই শিউড়ে উঠবেন। ধর্ষক পক্ষের জাঁদরেল উকিলের থেকে অনেক সময় এধরনের অপমানজনক, মাথা গরম করা, কুরুচিকর প্রশ্ন শুনতে হয় ধর্ষিতাকে। মক্কেলকে বাঁচাতে ধর্ষিতাকে ভরা আদালতে দাঁড় করিয়ে এমন কুত্সিত প্রশ্নের জালে আর এক বার ধর্ষণ করতে কোনও কসুর বাকি রাখেন না দুঁদে আইনজীবীরা। তবে, এবারের ঘটনা সত্যিই মারাত্মক। কারণ এবার ধর্ষিতার সম্ভ্রমে হাত দেওয়ার চেষ্টা করেছেন স্বয়ং বিচারক।
স্পেনের বাস্ক কান্ট্রির ঘটনা। ধর্ষিতা ভিটোরিয়া পুলিশ স্টেশনে গিয়েছিলেন অভিযোগ দায়ের করতে। ম্যাজিস্ট্রেট বিচারক মারিয়া ডেল কারমেন মলিনা মানসিলার সামনে তিনি যখন ধর্ষকের বর্ণনা দিচ্ছেন, তখন বিচারক তাঁকে জিজ্ঞেস করেন, 'আপনি কি সেই সময় আপনার পা দুটো আর যৌনাঙ্গ পুরোপুরি বন্ধ করে রেখেছিলেন?'
এই ঘটনায় সোচ্চার হয়েছে জেন্ডার ক্রাইমের উপর কাজ করা প্রচার দল ক্লারা ক্যামোমর অ্যাসোসিয়েশন। তারা ওই বিচারককে বরখাস্ত করার দাবি করেছেন। সংস্থার কর্তা ব্ল্যান্স এস্ট্রেলা রুইজের অভিযোগ, 'বিচারক ধর্ষিতার অবিশ্বাস করেছেন, তাঁকে আপত্তিকর প্রশ্ন করেছেন। তদন্তের ক্ষেত্রে এধরনের প্রশ্নের কোনও প্রয়োজনীয়তা নেই। এই প্রশ্ন ধর্ষিতার সম্ভ্রম ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে।'
from Daily Bangla http://bit.ly/2ViUXjG
Labels:
Entertainment


No comments: