দাঁত পরিষ্কারে যেসব ভুল আর নয়
যেমন তেমন করে ব্রাশ করা কিন্তু বড় ভুল। দাঁত মাজার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা সেটাকে অবহেলা করি। ফল হয় মারাত্মক। দাঁত মাজার ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বন না করলে বড় বিপদ হতে পারে।
এক প্রতিবেদন অনুযায়ী, দিনে অন্তত দুবার দাঁত মাজা উচিত। মিষ্টি কিংবা চকোলেট-জাতীয় খাবার খাওয়ার পরও দাঁত মাজা দরকার। তবে টক জাতীয় খাবার খাওয়ার পর দাঁত না মাজাই ভালো।
এক গবেষণায় বলা হয়, দাঁত মাজার সময় অন্তত ৪৫ ডিগ্রি পর্যন্ত মাড়ি পর্যন্ত বাঁকিয়ে ব্রাশ করতে হবে। আর প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ বদলাতে হবে। দাঁতের ভেতরে ও বাইরের অংশে সমান সময় নিয়ে ব্রাশ করুন। তাড়াহুড়া করবেন না। কমপক্ষে দুই মিনিট সময় নিয়ে ব্রাশ করুন।
গবেষণায় আরো বলা হয়, সম্ভব হলে ভালো মানের টুথব্রাশ ব্যবহার করতে। ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করলে ফল ভালো হয়। ভালো করে দাঁত না মাজলে রোগ বালাইয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। মুখে দুর্গন্ধের সঙ্গে সঙ্গে দাঁতে দাগ পড়ার আশঙ্কাও থেকে যায়। কাজেই সাবধান!
from Daily Bangla http://bit.ly/2EscMCx
Labels:
Entertainment


No comments: