Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পা ছাড়াই নৃত্যশিল্পী বিনোদ এখন কোটিপতি!




জন্মের সময়ই এক পা নিয়ে আসেন পৃথিবীতে। অন্য পা-টিও তার পূর্ণাঙ্গ নয়। হাঁটু পর্যন্ত। তবে এ নিয়ে মন খারাপ করেননি তিনি। বরং পা ছাড়াই নৃত্যশিল্পী হিসেবে সফলতা কুড়িয়ে তাক লাগিয়ে দেন সবাইকে। পেশাগত মনোভাব নিয়ে পা ছাড়াই নেচে ২৩ বছরেই তিনি এখন কোটিপতি!

বলা হচ্ছে ভারতের বিনোদ ঠাকুরের কথা। তার এখন নিজের বাড়ি। বিয়ে করে বউ এনেছেন ঘরে। সব মিলিয়ে সুখের সংসার তার।

পা ছাড়া এ নৃত্যশিল্পী স্টেজে ওঠেন দড়ি ধরে। তারপর হাত দুটিকেই পা বানিয়ে নাচতে থাকেন। মুগ্ধ হয়ে যায় সবাই। এ পর্যন্ত অনেক তারকাই তার সঙ্গে নেচেছেন।

বর্তমানে তার স্থায়ী ঠিকানা ভারতের রাজধানী দিল্লি।
তার বাবা রাজ ঠাকুর ছিলেন ট্রাক ড্রাইভার। মা উর্মিলা গৃহিণী। তার বড় আরেক বোন ছিল। সবাই মিলে থাকতেন এক কামরায়।

এক সময়ে তিনি কৃত্রিম পা ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু সেটা কষ্টকর হওয়ায় বাদ দিয়েছেন।
তবে শৈশব থেকেই তিনি লড়াকু। পা না থাকলেও সিঁড়ি ভেঙে তার আগে তার বন্ধুদের কেউ শ্রেণীকক্ষে পৌঁছাতে পারতো না।

সাধারণ মানের ছাত্র বিনোদ কলেজে পড়াশোনা শেষ করে মোবাইল ফোন মেরামতের পেশা গ্রহণ করতে চেয়েছিলেন। কিন্তু এক বন্ধুর পরামর্শে তিনি নাচের দিকে ঝোঁকেন। সেটাই তার জীবনকে ঘুরিয়ে দেয়। প্রচণ্ড পরিশ্রমে তিনি হয়ে ওঠেন দক্ষ নৃত্যশিল্পী।

২০১২ সালে নিজেই খোলেন একটি ড্যান্স স্কুল। এই স্কুলেই ভর্তি হতে আসে রিকশাওয়ালার মেয়ে রক্ষা রাঠোর। প্রথম দর্শনেই প্রেম। তা থেকে বিয়ে। তাদের বিয়েতে বলিউড তারকা শিল্পা শেঠি পর্যন্ত হাজির ছিলেন। (ছবিতে স্টেজে স্ত্রীর সঙ্গে নাচছেন বিনোদ)


শুধু ভারতই নয়, সারা বিশ্ব থেকে নাচার জন্য আমন্ত্রণ পান তিনি। এছাড়া নিয়মিত বিভিন্ন টিভি শোতেও অংশ নেন বিনোদ।


from Daily Bangla http://bit.ly/2K8qHBv

No comments: