ব্ল্যাকহেডসের সমস্যা?
প্রায় কম বেশি সবাই ব্ল্যাকহেডসের সমস্যায় ভুগে থাকেন। নাকের উপরে ও আশেপাশে এবং ঠোঁটের নিচে বেশিরভাগ মানুষেরই ব্ল্যাকহেডস বা হোয়াইট হেডস হয়ে থাকে। ব্ল্যাকহেডসের কারণে ত্বক নোংরা, অনুজ্জ্বল ও কালো দেখায়। এবং এ সময় মেছতা পরা শুরু করে।
বেশ সহজেই ঘরেই পরিষ্কার করে ফেলা যায় ব্ল্যাকহেডস। ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করে এই ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে পারবেন।
পদ্ধতি:
প্রথমে মুখে গরম পানির ভাপ নিন। শুকনো টাওয়েল দিয়ে আলতো করে মুখ মুছে নিন। ডিমের সাদা অংশ, লেবুর রস ও মধু একটি বাটিতে ভালো করে মিশিয়ে নিন। আঙ্গুল দিয়ে পুরো মুখে ম্যাসাজ করে লাগিয়ে নিন ফেস প্যাকটি। ১৫ মিনিট অপেক্ষা করুন শুকানোর জন্য। শুকিয়ে গেলে নরম একটি বেবি টুথ ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। বিশেষ করে আক্রান্ত স্থান গুলো। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে রোমকূপ গুলো বন্ধ হয়ে যাবে। আলতো করে মুখ মুছে ১ ফোটা অলিভওয়েল লাগিয়ে নিন পুরো মুখে। সপ্তাহে দুবার করে এই পদ্ধতি অনুসরণ করলে ব্ল্যাকহেডসের যন্ত্রণা থেকে ত্বক থাকবে মুক্ত, বারবার ফিরেও আসবে না।
from Daily Bangla http://bit.ly/2M9p5d0
Labels:
Entertainment


No comments: