Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মজাদার পুডিং



পুডিং বানানো আসলেই সহজ তবে একটু সময় লাগে ধৈর্য্যও লাগে। তো দেখে নেই পুডিং বানানে কি কি উপকরণ লাগে।

উপকরণ :
১। দুধ আধালিটার
২। ডিম চারটা
৩। লবণ পরিমাণ মত
৪। চিনি পরিমাণ মত
৫। বিস্কিট (আমি দিয়েছি । আবার না দিলেও কিচু হয় না)



প্রণালীঃ

প্রথমেই ঘন জ্বাল করা দুধ নিবেন। দুধের মধ্যে বিস্কিটের গুড়া, ডিম চিনি, লবণ মিশিয়ে ভালো করে ঘোটা দিন। চামচ দিয়ে নাড়তে থাকুন যতক্ষন না মিশে । অবশ্য ব্লেন্ডিং করে নিলে ভাল হবে। তারপর পুডিং এর বাটিটিকে এক চিমটি চিনি দিয়ে চুলায় গরম করে লাল করে নিন। যাতে করে নিচে সুন্দর একটা কালার হয় । তারপর মিশ্রণটি বাটিটিতে ঢেলে দিন পুরোটা। এবার কড়াইয়ের মধ্যে পানি দিয়ে বাটিটিকে বসিয়ে একটা পাথর চাপা দিয়ে রাখবেন। অনেক্ষণ ফুটানোর পর কয়েকবার খুলে দেখতে হবে, সিদ্ধ হয়েছে কিনা ।তারপর চাকু দিয়ে চার কিনার ঘুরিয়ে বাটিটিকে উল্টিয়ে ঢেলে দিন রাখার পাত্রে। তো হয়ে গেল মজাদার পুডিং।


from Daily Bangla http://bit.ly/2J44jcu

No comments: