প্রেমে পড়া নিয়ে কিছু ভুল ধারণা
ভালোবাসার মানুষদের মধ্যে মনের মিল
ছেলেটি আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর এতেই আপনার হৃৎকম্পন শুরু হয়ে গেছে। ধরে নিলেন মেয়েটি আপনার প্রেমে পড়েছে। এরকম কিছু ভুল ধারণা থাকে ছেলেদের।
এ ধারণা সম্পূর্ণ ভুল! ভালোবাসার মানুষদের মধ্যে মনের মিল হবে- এ চাওয়ার কথা আমরা সবাই জানি। তবে প্রেমিক-প্রেমিকারা দৈহিক সৌন্দর্য্যের দিকেও নিজেদের চেহারার সাথে মানানসই কাউকেই্ বেশি চান। তাছাড়া অনেকে চান নিজের কাছের মানুষ বা ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয় এমন চেহারার কাউকে। এ মন্তব্য জার্মান সাইকোলজিস্ট মিশায়েল লুকাস ম্যুলারের।
সঠিক ভাষা বা কথা বলা ছাড়া ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব হয় না। কারণ কথা বলার মধ্য দিয়েই কেবল স্বামী-স্ত্রী বা পার্টনারের মধ্যে হওয়া নানা রকম ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্বের অবসান ঘটানো সম্ভব।
অনেক প্রেমিকা-প্রেমিকা গর্ব করে বলেন যে, তারা কেউ কাউকে সন্দেহ করেন না। এটাও একেবারেই ভুল। কারণ ভালোবাসার মূলমন্ত্র হচ্ছে বিশ্বাস৷ তবে দু’জনের সম্পর্কের মধ্যে যদি সন্দেহ বা খানিকটা ঈর্ষা না থাকে, তাহলে মনে হতে পারে যে, একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। একটু আধটু সন্দেহ থাকা ভালোবাসারই নামান্তর।
দাম্পত্যজীবনে যৌনমিলন খুবই গুরুত্বপূর্ণ– এ কথা ঠিক৷ তবে যৌনমিলন বেশি হলেই যে প্রেমিক-প্রেমিকার মধ্যে সম্পর্ক হবে সুখের বা স্থিতিশীল তা কিন্তু বলা যায় না। কারণ সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম।
প্রেম একবারই আসে জীবনে এ ধারণাও ভুল। তবে একবার প্রেমে ব্যর্থ হলে বা কষ্ট পেলে অনেকে আর নতুন করে কাউকে ভালোবাসতে চায় না, এ কথা ঠিক। যদিও ব্যর্থ প্রেমের পর নতুন করে কাউকে ভালোবাসতে কিছুদিন সময় লাগে, তবে ভালোবাসা হতে পারে একাধিকবার। জার্মান সাইকোলজিস্ট মিশায়েল লুকাস ম্যুলারের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিভিন্ন সমীক্ষা থেকে পাওয়া তথ্যগুলো প্রকাশ করেছে জার্মান ম্যাগাজিন ‘লেয়া’।
from Daily Bangla http://bit.ly/2HL1iLi
Labels:
Entertainment


No comments: