প্রভাবশালীর নাতি, তাই প্রকাশ্যেই নগ্ন করছেন মেয়েদের!
কোটিপতি প্রভাবশালী ব্যবসায়ীর নাতি, তাই নিজের খেয়াল খুশি মতো চলেন তিনি। হাতে নিয়ে ঘুরেন নিজ দেশের মুদ্রা রুবলের বান্ডিল। ইচ্ছা হলো তো প্রকাশ্যেই মেয়েদের নগ্ন করছেন, অন্যের প্রেমিকাকে দিচ্ছেন যৌন প্রস্তাব। কখনও আবার পথ চলতি মানুষকে নিজের মুত্র পান করাতে বাধ্য করছেন। বড়লোকের নাতি তাই কেউ কিছু বলারও সাহস পাচ্ছে না। মুখোশের আড়ালে থাকা মুখ দেখতে ভালোবাসেন গ্রিগরি মামুরিন ওরফে গ্রিশা। কিন্তু তার বিবিধ দৌরাত্ম্যে অতিষ্ঠ রাশিয়ার মানুষ।
প্রভাবশালী ব্যবসায়ীর নাতি গ্রিশার নিত্যনতুন বেয়াড়া খেয়ালে ব্যতিব্যস্ত প্রতিবেশিরা। কখনও প্রকাশ্যে মেয়েদের নগ্ন করে, কখনও বা অন্যের প্রেমিকাকে যৌন প্রস্তাব দিয়ে বা পথচলতি মানুষকে নিজের মূত্র পান করিয়ে রীতিমতো ত্রাস সঞ্চার করছেন এই ধনকুবের তরুণ। ছবি পরিচালনার শখ গ্রিশার। নিজের কিম্ভূত অভিযানের ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দস্তুরমতো আলোড়ন তৈরি করেছেন।
প্রতিটি মানুষ আসলে মুখোশধারী। পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী সে অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে। এমনই বিশ্বাস গ্রিশার। নিজের ধারণা হাতেকলমে প্রমাণ করতে রুবলের বান্ডিল হাতে শহরের পথে পথে ঘুরছেন। অর্থের বিনিময়ে এর মধ্যে বেশ কিছু অসাধ্য সাধন করেও ফেলেছেন খামখেয়ালি তরুণ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে কখনও তাঁকে দেখা যাচ্ছে নগ্ন নারীর শরীরে শ্যাম্পেনের বোতল উপুড় করে দিতে। কোথাও বা চলন্ত গাড়ির ব্যাকসিটে বসে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সুন্দরীর বস্ত্রমোচন।
নিজেকে হলিউডের বিশ্বখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের সঙ্গে তুলনা করেন গ্রিশা। কিন্তু দেশে তাঁর দুর্নামে কান পাতা দায়। রাশিয়ানদের মতে, ধনীর বখাটে সন্তান ছাড়া গ্রিশার কোনও পরিচয় নেই। ধনকুবের তরুণের অবশ্য তাতে বিশেষ হেলদোল নেই। তার সাফ কথা, 'আমি বিচারকের আসনে বসিনি। আমি বিশ্বাস করি, বিশেষ পরিস্থিতি ও চাহিদার দরুণ মানুষ বিভিন্ন রকমের কাজ করতে বাধ্য হয়। হয়তো ওদের জায়গায় আমি থাকলে একই আচরণ করতাম।'
গ্রিশার কাণ্ডকারখানায় ইতি টানতে অনেক চেষ্টা করেছেন কোটিপতি ব্যবসায়ী দাদু। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে সংবাদমাধ্যমের আক্রমণ থেকে গ্রিশাকে আড়াল করতে সদা সচেষ্ট তার মা। অনলাইনে যৌনতার বন্যা বইয়ে দিলেও সাংবাদিকদের সামনে ছেলে যেন কিছুতেই না পড়ে, সে বিষয়ে তিনি সতর্ক। অতএব যতই সমালোচনার ঝড় বয়ে যাক, মায়ের চোখে এখনও নিষ্পাপ, নির্মল ও সততার প্রতীক শ্রীমান গ্রিশা।
from Daily Bangla http://bit.ly/2Y72krp
Labels:
Entertainment


No comments: